ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ছবি : সংগৃহিত
ফলো করুন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৩ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ আগস্ট) রাত ৩টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) শান্তিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. সেলিম রানার নেতৃত্বে ১০ জন বিজিবি সদস্য অংশ নেন।

বিজিবি জানায়, অভিযানের সময় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জব্দ করা ভারতীয় শাড়িগুলো সুনামগঞ্জ কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ : বিজিবি সুনামগঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৩ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ আগস্ট) রাত ৩টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) শান্তিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. সেলিম রানার নেতৃত্বে ১০ জন বিজিবি সদস্য অংশ নেন।

বিজিবি জানায়, অভিযানের সময় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জব্দ করা ভারতীয় শাড়িগুলো সুনামগঞ্জ কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ