ঢাকা, বাংলাদেশ
২৫° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

তিন দিনের উত্তরাঞ্চল সফরে তিস্তা ব্যারাজ ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

তিন দিনের উত্তরাঞ্চল সফরে তিস্তা ব্যারাজ ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তিন দিনের সফরে দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলা পরিদর্শন করছেন। সফরের প্রথম দিন রোববার (৩০ আগস্ট) তিনি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে তার স্ত্রী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন এবং দূতাবাসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

তিস্তা ব্যারাজ পরিদর্শনের সময় ক্রিস্টেনসেন নদীর বর্তমান অবস্থা, নাব্য সংকট এবং সেচ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ে তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানির স্বল্পতার কারণে কৃষি ও স্থানীয় মানুষের জীবন-জীবিকায় কী ধরনের প্রভাব পড়ে, তা তুলে ধরা হয়।

মার্কিন রাষ্ট্রদূত তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা এবং নদীনির্ভর এলাকার সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিনসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখান থেকে তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে একটি দুগ্ধ খামার পরিদর্শন করেন।

তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে তিনি পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন।

সফরসূচি অনুযায়ী, তিন দিনের এ সফরে নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থাপনা, শিল্পকারখানা, কৃষি ও উন্নয়ন প্রকল্প, ধর্মীয় ও ঐতিহাসিক স্থান ঘুরে দেখবেন মার্কিন রাষ্ট্রদূত।

দ্বিতীয় দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও বাংলাবান্ধা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার। একই দিন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়েরও কথা রয়েছে।

সফরের শেষ দিনে ঠাকুরগাঁও ও দিনাজপুরের কয়েকটি ঐতিহাসিক ও অবকাঠামোগত স্থাপনা পরিদর্শনের পর সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর ঘুরে দেখার কথা রয়েছে রাষ্ট্রদূতের।

তিন দিনের সফর শেষে মঙ্গলবার রাতে সৈয়দপুর থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেনের।

ট্যাগ : মার্কিন রাষ্ট্রদূত তিস্তা ব্যারাজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


তিন দিনের উত্তরাঞ্চল সফরে তিস্তা ব্যারাজ ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তিন দিনের সফরে দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলা পরিদর্শন করছেন। সফরের প্রথম দিন রোববার (৩০ আগস্ট) তিনি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে তার স্ত্রী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন এবং দূতাবাসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

তিস্তা ব্যারাজ পরিদর্শনের সময় ক্রিস্টেনসেন নদীর বর্তমান অবস্থা, নাব্য সংকট এবং সেচ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ে তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানির স্বল্পতার কারণে কৃষি ও স্থানীয় মানুষের জীবন-জীবিকায় কী ধরনের প্রভাব পড়ে, তা তুলে ধরা হয়।

মার্কিন রাষ্ট্রদূত তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা এবং নদীনির্ভর এলাকার সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিনসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখান থেকে তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে একটি দুগ্ধ খামার পরিদর্শন করেন।

তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে তিনি পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন।

সফরসূচি অনুযায়ী, তিন দিনের এ সফরে নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থাপনা, শিল্পকারখানা, কৃষি ও উন্নয়ন প্রকল্প, ধর্মীয় ও ঐতিহাসিক স্থান ঘুরে দেখবেন মার্কিন রাষ্ট্রদূত।

দ্বিতীয় দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও বাংলাবান্ধা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার। একই দিন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়েরও কথা রয়েছে।

সফরের শেষ দিনে ঠাকুরগাঁও ও দিনাজপুরের কয়েকটি ঐতিহাসিক ও অবকাঠামোগত স্থাপনা পরিদর্শনের পর সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর ঘুরে দেখার কথা রয়েছে রাষ্ট্রদূতের।

তিন দিনের সফর শেষে মঙ্গলবার রাতে সৈয়দপুর থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেনের।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ