ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

জলবায়ু ঝুঁকিতে বিশ্বে ১৩তম বাংলাদেশ: পরিবেশমন্ত্রী

জলবায়ু ঝুঁকিতে বিশ্বে ১৩তম বাংলাদেশ: পরিবেশমন্ত্রী
ছবি : সংগৃহিত
ফলো করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকিও বাড়ছে। দীর্ঘমেয়াদি জলবায়ু ঝুঁকির হিসাবে বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৩তম ঝুঁকিপূর্ণ দেশ বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতা দ্রুত বাড়ার কারণে তাপপ্রবাহ, অতিরিক্ত গরম এবং তাপজনিত স্বাস্থ্যঝুঁকি বিশ্বজুড়ে বেড়ে চলেছে। ‘গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬’ অনুযায়ী, দীর্ঘমেয়াদি জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান ১৩তম।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামোর আওতায় ‘ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান’ বা ন্যাপ প্রণয়ন করা হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন খাতে জলবায়ু সহনশীলতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশ ‘থার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস’ বা এনডিসি ৩.০ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামোয় জমা দিয়েছে।

এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ নিজস্ব অর্থায়ন ও সক্ষমতার মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৬ দশমিক ৩৯ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এর পরিমাণ ২৬ দশমিক ৭৪ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য।

অন্যদিকে আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি ও অন্যান্য সহায়তা পাওয়া গেলে আরও ১৩ দশমিক ৯২ শতাংশ বা ৫৮ দশমিক ২৩ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ কমানোর পরিকল্পনা রয়েছে।

সব মিলিয়ে ২০৩৫ সালের ব্যবসা-স্বাভাবিক পরিস্থিতির তুলনায় মোট ২০ দশমিক ৩১ শতাংশ বা ৮৪ দশমিক ৯৭ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ।

মন্ত্রী জানান, দীর্ঘমেয়াদে কম কার্বননির্ভর উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে ‘লং টার্ম লো এমিশন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস’ তৈরির কাজও শুরু হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক ও স্বেচ্ছাসেবী কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণকে আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করতে একটি সমন্বিত কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক প্রণয়ন করা হয়েছে।

এই কাঠামোর মাধ্যমে পরিবেশসম্মত ও উচ্চমানের প্রকল্প বাস্তবায়ন, কার্বন ক্রেডিট লেনদেন এবং বৈদেশিক বিনিয়োগ ও জলবায়ু অর্থায়নের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সরকারের লক্ষ্য, অভিযোজন ও নিঃসরণ হ্রাসের পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন এবং কার্বন বাজারের সুযোগ কাজে লাগিয়ে দেশের জলবায়ু সহনশীলতা আরও শক্তিশালী করা।

ট্যাগ : বাংলাদেশ জলবায়ু পরিবর্তন এনডিসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


জলবায়ু ঝুঁকিতে বিশ্বে ১৩তম বাংলাদেশ: পরিবেশমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকিও বাড়ছে। দীর্ঘমেয়াদি জলবায়ু ঝুঁকির হিসাবে বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৩তম ঝুঁকিপূর্ণ দেশ বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতা দ্রুত বাড়ার কারণে তাপপ্রবাহ, অতিরিক্ত গরম এবং তাপজনিত স্বাস্থ্যঝুঁকি বিশ্বজুড়ে বেড়ে চলেছে। ‘গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬’ অনুযায়ী, দীর্ঘমেয়াদি জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান ১৩তম।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামোর আওতায় ‘ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান’ বা ন্যাপ প্রণয়ন করা হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন খাতে জলবায়ু সহনশীলতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশ ‘থার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস’ বা এনডিসি ৩.০ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামোয় জমা দিয়েছে।

এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ নিজস্ব অর্থায়ন ও সক্ষমতার মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৬ দশমিক ৩৯ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এর পরিমাণ ২৬ দশমিক ৭৪ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য।

অন্যদিকে আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি ও অন্যান্য সহায়তা পাওয়া গেলে আরও ১৩ দশমিক ৯২ শতাংশ বা ৫৮ দশমিক ২৩ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ কমানোর পরিকল্পনা রয়েছে।

সব মিলিয়ে ২০৩৫ সালের ব্যবসা-স্বাভাবিক পরিস্থিতির তুলনায় মোট ২০ দশমিক ৩১ শতাংশ বা ৮৪ দশমিক ৯৭ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ।

মন্ত্রী জানান, দীর্ঘমেয়াদে কম কার্বননির্ভর উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে ‘লং টার্ম লো এমিশন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস’ তৈরির কাজও শুরু হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক ও স্বেচ্ছাসেবী কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণকে আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করতে একটি সমন্বিত কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক প্রণয়ন করা হয়েছে।

এই কাঠামোর মাধ্যমে পরিবেশসম্মত ও উচ্চমানের প্রকল্প বাস্তবায়ন, কার্বন ক্রেডিট লেনদেন এবং বৈদেশিক বিনিয়োগ ও জলবায়ু অর্থায়নের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সরকারের লক্ষ্য, অভিযোজন ও নিঃসরণ হ্রাসের পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন এবং কার্বন বাজারের সুযোগ কাজে লাগিয়ে দেশের জলবায়ু সহনশীলতা আরও শক্তিশালী করা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ