ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কিংবদন্তি ব্রাভোর জন্য বিশেষ সম্মান, অবসরে ৪৭ নম্বর জার্সি

ছবি : সংগৃহিত
ফলো করুন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন ইতিহাসের অংশ হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে তার পরিচিত ৪৭ নম্বর জার্সিটি আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে ভবিষ্যতে টিকেআরের কোনো ক্রিকেটার এই নম্বরের জার্সি ব্যবহার করবেন না।

শনিবার (২৯ আগস্ট) পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে জ্যামাইকা কিংসমেনের বিপক্ষে ম্যাচের আগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ব্রাভোকে এ সম্মান জানানো হয়। সিপিএলের ইতিহাসে কোনো ক্রিকেটারের জার্সি নম্বর অবসরে পাঠানোর ঘটনা এটিই প্রথম।

নাইট রাইডার্স গ্রুপের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর জানান, দল ও সিপিএলে ব্রাভোর অবদানকে দীর্ঘস্থায়ীভাবে স্মরণীয় করে রাখতেই ৪৭ নম্বর জার্সি আর কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, এই বিশেষ সম্মানের জন্য ব্রাভোর চেয়ে উপযুক্ত ক্রিকেটার আর কেউ হতে পারতেন না।

ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে ব্রাভোর সম্পর্ক দীর্ঘদিনের। খেলোয়াড় হিসেবে দলটির একাধিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ২০১৭ ও ২০১৮ সালে তার নেতৃত্বে টানা দুইবার সিপিএল শিরোপা জেতে ত্রিনবাগো। ২০২১ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়ক হিসেবেও চ্যাম্পিয়ন হন তিনি।

খেলোয়াড় হিসেবে ব্রাভো মোট পাঁচবার সিপিএল শিরোপা জিতেছেন। ত্রিনবাগোর হয়ে চারটি শিরোপার পাশাপাশি সেন্ট কিটসের হয়েও একটি শিরোপা রয়েছে তার ঝুলিতে। পরে টিকেআরের প্রধান কোচ হিসেবেও ২০২৫ সালে আরেকটি শিরোপা জয়ের স্বাদ পান তিনি।

সিপিএলে ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০৭ ম্যাচ খেলেছেন ব্রাভো। বল হাতে নিয়েছেন ১২৯ উইকেট। দীর্ঘ সময় এই প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। বর্তমানে সর্বকালের উইকেটশিকারিদের তালিকায় সুনীল নারাইন ও ইমরান তাহিরের পরের অবস্থানে রয়েছেন ব্রাভো।

২০২৪ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিংয়ে যুক্ত হন ব্রাভো। বর্তমানে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। খেলোয়াড় থেকে কোচ, দুই ভূমিকাতেই ফ্র্যাঞ্চাইজিটির সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। ৪৭ নম্বর জার্সি অবসরে পাঠানোর মাধ্যমে সেই দীর্ঘ সম্পর্ককেই স্থায়ীভাবে স্মরণীয় করে রাখল টিকেআর।

ট্যাগ : ডোয়াইন ব্রাভো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কিংবদন্তি ব্রাভোর জন্য বিশেষ সম্মান, অবসরে ৪৭ নম্বর জার্সি

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন ইতিহাসের অংশ হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে তার পরিচিত ৪৭ নম্বর জার্সিটি আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে ভবিষ্যতে টিকেআরের কোনো ক্রিকেটার এই নম্বরের জার্সি ব্যবহার করবেন না।

শনিবার (২৯ আগস্ট) পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে জ্যামাইকা কিংসমেনের বিপক্ষে ম্যাচের আগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ব্রাভোকে এ সম্মান জানানো হয়। সিপিএলের ইতিহাসে কোনো ক্রিকেটারের জার্সি নম্বর অবসরে পাঠানোর ঘটনা এটিই প্রথম।

নাইট রাইডার্স গ্রুপের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর জানান, দল ও সিপিএলে ব্রাভোর অবদানকে দীর্ঘস্থায়ীভাবে স্মরণীয় করে রাখতেই ৪৭ নম্বর জার্সি আর কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, এই বিশেষ সম্মানের জন্য ব্রাভোর চেয়ে উপযুক্ত ক্রিকেটার আর কেউ হতে পারতেন না।

ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে ব্রাভোর সম্পর্ক দীর্ঘদিনের। খেলোয়াড় হিসেবে দলটির একাধিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ২০১৭ ও ২০১৮ সালে তার নেতৃত্বে টানা দুইবার সিপিএল শিরোপা জেতে ত্রিনবাগো। ২০২১ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়ক হিসেবেও চ্যাম্পিয়ন হন তিনি।

খেলোয়াড় হিসেবে ব্রাভো মোট পাঁচবার সিপিএল শিরোপা জিতেছেন। ত্রিনবাগোর হয়ে চারটি শিরোপার পাশাপাশি সেন্ট কিটসের হয়েও একটি শিরোপা রয়েছে তার ঝুলিতে। পরে টিকেআরের প্রধান কোচ হিসেবেও ২০২৫ সালে আরেকটি শিরোপা জয়ের স্বাদ পান তিনি।

সিপিএলে ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০৭ ম্যাচ খেলেছেন ব্রাভো। বল হাতে নিয়েছেন ১২৯ উইকেট। দীর্ঘ সময় এই প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। বর্তমানে সর্বকালের উইকেটশিকারিদের তালিকায় সুনীল নারাইন ও ইমরান তাহিরের পরের অবস্থানে রয়েছেন ব্রাভো।

২০২৪ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিংয়ে যুক্ত হন ব্রাভো। বর্তমানে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। খেলোয়াড় থেকে কোচ, দুই ভূমিকাতেই ফ্র্যাঞ্চাইজিটির সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। ৪৭ নম্বর জার্সি অবসরে পাঠানোর মাধ্যমে সেই দীর্ঘ সম্পর্ককেই স্থায়ীভাবে স্মরণীয় করে রাখল টিকেআর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ