ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কোনো হুমকির কাছে মাথা নত করবে না ইরান’: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরান যুদ্ধ চায় না, তবে কোনো দেশ বা শক্তি আগ্রাসন চালালে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, পেজেশকিয়ান বলেছেন, প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ কোনো জাতিকে জোর করে আত্মসমর্পণ করানো সম্ভব নয়।

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ শুরু করে না এবং যুদ্ধকে স্বাগতও জানায় না। তবে কোনো আগ্রাসীর বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে দাঁড়াবে।

পেজেশকিয়ান আরও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা, জনগণের সমর্থন, সরকারি কর্মকর্তাদের ভূমিকা এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের আত্মত্যাগ ইরানকে শক্তি জোগাচ্ছে। তাই কোনো হুমকির কাছেই দেশটি মাথা নত করবে না।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করতে পারবে না বলেও দাবি করেন তিনি। 

গারিবাবাদি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নজরদারি রয়েছে। তবে ইরান ও ওমান একটি অস্থায়ী নৌপথের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে, যার বাস্তবায়ন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণের ওপর নির্ভর করছে।

তিনি জানান, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা নিয়েও যোগাযোগ চলছে। তবে ইরানের ভাষ্য অনুযায়ী, আগের সমঝোতায় যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে।

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো পরস্পরবিরোধী। তেহরান বলছে, জলপথটি তাদের নিয়ন্ত্রণে এবং নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এটি পুরোপুরি খুলবে না। অন্যদিকে ওয়াশিংটন বলছে, আন্তর্জাতিক নৌপথে চলাচল উন্মুক্ত রয়েছে। 

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র মাসুদ পেজেশকিয়ান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কোনো হুমকির কাছে মাথা নত করবে না ইরান’: পেজেশকিয়ান

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

ইরান যুদ্ধ চায় না, তবে কোনো দেশ বা শক্তি আগ্রাসন চালালে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, পেজেশকিয়ান বলেছেন, প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ কোনো জাতিকে জোর করে আত্মসমর্পণ করানো সম্ভব নয়।

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ শুরু করে না এবং যুদ্ধকে স্বাগতও জানায় না। তবে কোনো আগ্রাসীর বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে দাঁড়াবে।

পেজেশকিয়ান আরও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা, জনগণের সমর্থন, সরকারি কর্মকর্তাদের ভূমিকা এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের আত্মত্যাগ ইরানকে শক্তি জোগাচ্ছে। তাই কোনো হুমকির কাছেই দেশটি মাথা নত করবে না।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করতে পারবে না বলেও দাবি করেন তিনি। 

গারিবাবাদি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নজরদারি রয়েছে। তবে ইরান ও ওমান একটি অস্থায়ী নৌপথের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে, যার বাস্তবায়ন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণের ওপর নির্ভর করছে।

তিনি জানান, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা নিয়েও যোগাযোগ চলছে। তবে ইরানের ভাষ্য অনুযায়ী, আগের সমঝোতায় যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে।

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো পরস্পরবিরোধী। তেহরান বলছে, জলপথটি তাদের নিয়ন্ত্রণে এবং নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এটি পুরোপুরি খুলবে না। অন্যদিকে ওয়াশিংটন বলছে, আন্তর্জাতিক নৌপথে চলাচল উন্মুক্ত রয়েছে। 

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ