ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাচ্ছে গাবতলীতে

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা মহানগরীর যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কিচেন মার্কেট স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও উড়ালসড়কে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনালের অবস্থান পুনর্বিন্যাস, পার্কিং সুবিধার উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব পায়।

এ ছাড়া রাজধানীর এক্সপ্রেসওয়ে ও উড়ালসড়কের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে টোল আদায়ের প্রক্রিয়া দ্রুত, সহজ এবং প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইটিসি ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে একটি অ্যাপ তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এ সংক্রান্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : কারওয়ান বাজার গাবতলী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাচ্ছে গাবতলীতে

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা মহানগরীর যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কিচেন মার্কেট স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও উড়ালসড়কে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনালের অবস্থান পুনর্বিন্যাস, পার্কিং সুবিধার উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব পায়।

এ ছাড়া রাজধানীর এক্সপ্রেসওয়ে ও উড়ালসড়কের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে টোল আদায়ের প্রক্রিয়া দ্রুত, সহজ এবং প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইটিসি ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে একটি অ্যাপ তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এ সংক্রান্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ