ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুসারে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্তে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তার নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

কাদের গনি চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন।

এর আগে তিনি দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বে তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রশাসনিক ও সম্পাদকীয় কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

ট্যাগ : কাদের গনি চৌধুরী বাসস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুসারে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্তে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তার নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

কাদের গনি চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন।

এর আগে তিনি দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বে তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রশাসনিক ও সম্পাদকীয় কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ