ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুসারে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্তে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তার নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।[BANGVIEWS-POST:4712] কাদের গনি চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বে তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রশাসনিক ও সম্পাদকীয় কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী