ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৪০ বছর বয়সে নতুন ইতিহাস গড়লেন ম্যানুয়েল নয়ার

ছবি : সংগৃহিত
ফলো করুন

শুরু হয়েছে জার্মান ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বুন্দেসলিগার নতুন মৌসুম। আর মৌসুমের প্রথম ম্যাচেই দুটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছেন বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়ার।

৪০ বছর বয়সী নয়ার যথারীতি বায়ার্নের গোলপোস্টের দায়িত্বে ছিলেন। মাঠে নামার মধ্য দিয়ে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬০০তম ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি।

একই ম্যাচ দিয়ে বুন্দেসলিগায় নিজের ২১তম মৌসুমও শুরু করেছেন জার্মানির এই তারকা গোলরক্ষক।

২০১১ সালে শালকে-০৪ থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেন নয়ার। এরপর দীর্ঘ ক্যারিয়ারে ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ ও সফল খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি।

বায়ার্নের হয়ে একাধিক বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জিতেছেন নয়ার। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগও দুইবার জিতেছেন তিনি।

৪০ বছর বয়সে পৌঁছেও মাঠে থাকার আগ্রহে কোনো ঘাটতি দেখা যাচ্ছে না নয়ারের। নতুন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নেমে ৬০০ ম্যাচ ও বুন্দেসলিগায় ২১তম মৌসুমের মাইলফলক ছুঁয়ে আবারও নিজের দীর্ঘস্থায়ী ক্যারিয়ারের প্রমাণ দিলেন এই গোলরক্ষক।

ট্যাগ : ম্যানুয়েল নয়ার বায়ার্ন মিউনিখ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

৪০ বছর বয়সে নতুন ইতিহাস গড়লেন ম্যানুয়েল নয়ার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

শুরু হয়েছে জার্মান ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বুন্দেসলিগার নতুন মৌসুম। আর মৌসুমের প্রথম ম্যাচেই দুটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছেন বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়ার।

৪০ বছর বয়সী নয়ার যথারীতি বায়ার্নের গোলপোস্টের দায়িত্বে ছিলেন। মাঠে নামার মধ্য দিয়ে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬০০তম ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি।

একই ম্যাচ দিয়ে বুন্দেসলিগায় নিজের ২১তম মৌসুমও শুরু করেছেন জার্মানির এই তারকা গোলরক্ষক।

২০১১ সালে শালকে-০৪ থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেন নয়ার। এরপর দীর্ঘ ক্যারিয়ারে ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ ও সফল খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি।

বায়ার্নের হয়ে একাধিক বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জিতেছেন নয়ার। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগও দুইবার জিতেছেন তিনি।

৪০ বছর বয়সে পৌঁছেও মাঠে থাকার আগ্রহে কোনো ঘাটতি দেখা যাচ্ছে না নয়ারের। নতুন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নেমে ৬০০ ম্যাচ ও বুন্দেসলিগায় ২১তম মৌসুমের মাইলফলক ছুঁয়ে আবারও নিজের দীর্ঘস্থায়ী ক্যারিয়ারের প্রমাণ দিলেন এই গোলরক্ষক।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ