ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রংপুরে রিকশা ছিনতাইয়ের সন্দেহে চালককে হত্যা, মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহিত
ফলো করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোখলেছুর রহমান (৫৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রিকশা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হতে পারে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া কাউয়াফান্দা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোখলেছুর রহমান গঙ্গাচড়া উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের অন্ধকারে এলাকার একটি বটগাছের নিচে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর জানান, মোখলেছুর রহমান শুক্রবার বিকেলে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, রাত ৮টা থেকে ১০টার মধ্যে দুর্বৃত্তরা রিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করে রিকশাটি নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, হত্যার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ : রংপুর ছিনতাই

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রংপুরে রিকশা ছিনতাইয়ের সন্দেহে চালককে হত্যা, মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোখলেছুর রহমান (৫৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রিকশা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হতে পারে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া কাউয়াফান্দা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোখলেছুর রহমান গঙ্গাচড়া উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের অন্ধকারে এলাকার একটি বটগাছের নিচে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর জানান, মোখলেছুর রহমান শুক্রবার বিকেলে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, রাত ৮টা থেকে ১০টার মধ্যে দুর্বৃত্তরা রিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করে রিকশাটি নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, হত্যার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ