রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৫৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৯ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৬ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ১ টি বিদেশি রিভলবার, ১ রাউন্ড গুলি, ৪ টি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি হাসুয়া, ১ টি জিআই পাইপ, ১ টি মনিটর, ১ টি সিপিইউ, ৬ টি মোবাইল ফোন ও একজন ভিকটিক উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্যসমূহ