ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পারিবারিক কলহের জেরে হত্যা: শ্রীপুরের চাঞ্চল্যকর মামলার দুই আসামি ঢাকায় গ্রেপ্তার

ছবি : সংগৃহিত
ফলো করুন

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামিকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-৩-এর যৌথ আভিযানিক দল।

গ্রেপ্তাররা হলেন মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. ফিরোজ (২৫) এবং ৪ নম্বর আসামি মো. রফিকুল ইসলাম (৩৬)।

র‌্যাব জানায়, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে গাজীপুরের শ্রীপুর থানাধীন দারোগারচালা এলাকায় পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোশারফ হোসেন কাউছার (২৯) বাদী হয়ে ২০ আগস্ট শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় মো. ফিরোজকে ১ নম্বর আসামি করে ফেরদৌস, জুবেদা, রফিকুল ইসলাম, মিতু, হাবিবুর রহমান ওরফে হাবু, হান্নান, রাকিবসহ আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। মামলাটি শ্রীপুর থানার মামলা নং-৫৩, তারিখ-২০/০৮/২০২৬; এতে দণ্ডবিধির ৩০২/৩২৫/৩০৭/৫০৬/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর মামলার এজাহারনামীয় আসামিরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান।

র‌্যাব-১-এর সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট ২০২৬ সকাল ৬টার দিকে বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র‌্যাব-৩, সিপিসি-২, মগবাজারের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মামলার ১ নম্বর আসামি মো. ফিরোজকে ঢাকার হাতিরঝিল থানাধীন মরিয়ম লেন এলাকা থেকে এবং ৪ নম্বর আসামি মো. রফিকুল ইসলামকে একই থানাধীন চাঁন মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ : গাজীপুর হাতিরঝিল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পারিবারিক কলহের জেরে হত্যা: শ্রীপুরের চাঞ্চল্যকর মামলার দুই আসামি ঢাকায় গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামিকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-৩-এর যৌথ আভিযানিক দল।

গ্রেপ্তাররা হলেন মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. ফিরোজ (২৫) এবং ৪ নম্বর আসামি মো. রফিকুল ইসলাম (৩৬)।

র‌্যাব জানায়, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে গাজীপুরের শ্রীপুর থানাধীন দারোগারচালা এলাকায় পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোশারফ হোসেন কাউছার (২৯) বাদী হয়ে ২০ আগস্ট শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় মো. ফিরোজকে ১ নম্বর আসামি করে ফেরদৌস, জুবেদা, রফিকুল ইসলাম, মিতু, হাবিবুর রহমান ওরফে হাবু, হান্নান, রাকিবসহ আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। মামলাটি শ্রীপুর থানার মামলা নং-৫৩, তারিখ-২০/০৮/২০২৬; এতে দণ্ডবিধির ৩০২/৩২৫/৩০৭/৫০৬/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর মামলার এজাহারনামীয় আসামিরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান।

র‌্যাব-১-এর সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট ২০২৬ সকাল ৬টার দিকে বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র‌্যাব-৩, সিপিসি-২, মগবাজারের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মামলার ১ নম্বর আসামি মো. ফিরোজকে ঢাকার হাতিরঝিল থানাধীন মরিয়ম লেন এলাকা থেকে এবং ৪ নম্বর আসামি মো. রফিকুল ইসলামকে একই থানাধীন চাঁন মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ