ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শত্রুদের জন্য ইরানের ‘চমক’ অপেক্ষা করছে: প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের শত্রুদের জন্য অনেক ‘চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে আল-রেজা।

শুক্রবার (২৮ আগস্ট) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।

মাজিদ ইবনে আল-রেজা বলেন, এসব চমকের বিষয়ে এখনই বিস্তারিত জানানো হবে না। তবে ইরানের জ্ঞান, তরুণ প্রজন্ম এবং প্রতিরক্ষা শিল্পে চলমান কার্যক্রম ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সাফল্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “বিশেষ করে শত্রুদের জানা উচিত, সময়মতো তারা ইরানের এসব চমক সম্পর্কে জানতে পারবে।”

ইরানের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে ইরান।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতের সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে ইরানের হামলায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর মজুত কমে আসার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তবে হোয়াইট হাউস ও পেন্টাগন অস্ত্র ঘাটতির বিষয়টি অস্বীকার করেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের এমন বক্তব্য মূলত নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন এবং প্রতিপক্ষের ওপর কৌশলগত চাপ তৈরির অংশ।

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শত্রুদের জন্য ইরানের ‘চমক’ অপেক্ষা করছে: প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

ইরানের শত্রুদের জন্য অনেক ‘চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে আল-রেজা।

শুক্রবার (২৮ আগস্ট) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।

মাজিদ ইবনে আল-রেজা বলেন, এসব চমকের বিষয়ে এখনই বিস্তারিত জানানো হবে না। তবে ইরানের জ্ঞান, তরুণ প্রজন্ম এবং প্রতিরক্ষা শিল্পে চলমান কার্যক্রম ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সাফল্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “বিশেষ করে শত্রুদের জানা উচিত, সময়মতো তারা ইরানের এসব চমক সম্পর্কে জানতে পারবে।”

ইরানের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে ইরান।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতের সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে ইরানের হামলায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর মজুত কমে আসার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তবে হোয়াইট হাউস ও পেন্টাগন অস্ত্র ঘাটতির বিষয়টি অস্বীকার করেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের এমন বক্তব্য মূলত নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন এবং প্রতিপক্ষের ওপর কৌশলগত চাপ তৈরির অংশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ