ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চাঁপাইনবাবগঞ্জে বিলে গোসল করতে নেমে দুই বোনসহ ৫ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত
ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা পদ্মার একটি বিলে গোসল করতে নেমে দুই বোনসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো চর চাকলা গ্রামের নিজা উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।

স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার দুপুরে পাঁচ শিশু একসঙ্গে মরা পদ্মার বিলে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি স্থানীয় এক ব্যক্তির নজরে এলে তিনি আশপাশের লোকজনকে খবর দেন।

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানিতে তল্লাশি চালিয়ে পাঁচ শিশুকে উদ্ধার করেন। তবে তাদের সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বিলে ডুবে পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : চাঁপাইনবাবগঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিলে গোসল করতে নেমে দুই বোনসহ ৫ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা পদ্মার একটি বিলে গোসল করতে নেমে দুই বোনসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো চর চাকলা গ্রামের নিজা উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।

স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার দুপুরে পাঁচ শিশু একসঙ্গে মরা পদ্মার বিলে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি স্থানীয় এক ব্যক্তির নজরে এলে তিনি আশপাশের লোকজনকে খবর দেন।

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানিতে তল্লাশি চালিয়ে পাঁচ শিশুকে উদ্ধার করেন। তবে তাদের সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বিলে ডুবে পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ