ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নতুন পশুপাখি ও আধুনিকায়নে বদলে যাচ্ছে রাজশাহী চিড়িয়াখানা

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে এনে এটিকে আরও আধুনিক ও দর্শনার্থীবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নতুন পশুপাখি সংযোজন, অবকাঠামোর উন্নয়ন এবং আধুনিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।

পরিদর্শনের সময় তারা চিড়িয়াখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে চিড়িয়াখানায় নতুন প্রাণী ও পাখি যুক্ত করা, বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন এবং ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি চালুর বিষয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরবাসীর পক্ষ থেকে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি উঠেছে। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে তুলে ধরা হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইতোমধ্যে চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন। এবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসে সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন।

মাহফুজুর রহমান রিটন আশা প্রকাশ করেন, ধারাবাহিক এসব উদ্যোগের মাধ্যমে চিড়িয়াখানাটিকে নতুনভাবে সাজানোর কাজ আরও গতি পাবে এবং এটি নগরবাসী ও দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকেই চিড়িয়াখানাটির উন্নয়ন ও নতুন পশুপাখি সংযোজনের বিষয়ে উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন।

তিনি বলেন, চিড়িয়াখানাটির সম্ভাবনা যাচাই করতে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি দল ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করবে। সমীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এর অবকাঠামো, প্রাণী সংযোজন ও ব্যবস্থাপনা কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

মহাপরিচালক আরও জানান, বিশ্বের আধুনিক চিড়িয়াখানাগুলোর ব্যবস্থাপনা ও পরিচালনা পদ্ধতি অনুসরণ করে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে সাজানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে চিড়িয়াখানাটিকে আধুনিক, আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. বজলুর রহমান, প্রকল্প পরিচালক ড. সফিকুর রহমান, রাজশাহী বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমসহ দুই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাজশাহী চিড়িয়াখানা রাজশাহী কেন্দ্রীয় উদ্যান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নতুন পশুপাখি ও আধুনিকায়নে বদলে যাচ্ছে রাজশাহী চিড়িয়াখানা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে এনে এটিকে আরও আধুনিক ও দর্শনার্থীবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নতুন পশুপাখি সংযোজন, অবকাঠামোর উন্নয়ন এবং আধুনিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।

পরিদর্শনের সময় তারা চিড়িয়াখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে চিড়িয়াখানায় নতুন প্রাণী ও পাখি যুক্ত করা, বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন এবং ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি চালুর বিষয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরবাসীর পক্ষ থেকে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি উঠেছে। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে তুলে ধরা হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইতোমধ্যে চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন। এবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসে সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন।

মাহফুজুর রহমান রিটন আশা প্রকাশ করেন, ধারাবাহিক এসব উদ্যোগের মাধ্যমে চিড়িয়াখানাটিকে নতুনভাবে সাজানোর কাজ আরও গতি পাবে এবং এটি নগরবাসী ও দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকেই চিড়িয়াখানাটির উন্নয়ন ও নতুন পশুপাখি সংযোজনের বিষয়ে উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন।

তিনি বলেন, চিড়িয়াখানাটির সম্ভাবনা যাচাই করতে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি দল ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করবে। সমীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এর অবকাঠামো, প্রাণী সংযোজন ও ব্যবস্থাপনা কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

মহাপরিচালক আরও জানান, বিশ্বের আধুনিক চিড়িয়াখানাগুলোর ব্যবস্থাপনা ও পরিচালনা পদ্ধতি অনুসরণ করে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে সাজানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে চিড়িয়াখানাটিকে আধুনিক, আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. বজলুর রহমান, প্রকল্প পরিচালক ড. সফিকুর রহমান, রাজশাহী বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমসহ দুই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ