ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

হকারদের নির্ধারিত স্থানে নিতে দুই সপ্তাহ লাগবে: ডিএসসিসি প্রশাসক

হকারদের নির্ধারিত স্থানে নিতে দুই সপ্তাহ লাগবে: ডিএসসিসি প্রশাসক
ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর হকারদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসন করতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, হকার ব্যবস্থাপনাকে শৃঙ্খলার মধ্যে আনতে পরিকল্পিত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় এবং ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত সমন্বিত অভিযান শেষে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, হকারদের ব্যবসার জন্য নির্ধারিত জায়গা রাখা হবে। তবে রাস্তা বা ফুটপাত দখল করে দোকান পরিচালনার সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে রিকশা ও ভাসমান মানুষের সমস্যা সমাধানেও ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হচ্ছে।

অভিযানের সময় সেগুনবাগিচা ও আশপাশের এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আবদুস সালাম বলেন, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত বা সড়ক দখল করে কোনো ধরনের অবৈধ ব্যবসা চালানোর সুযোগ থাকবে না। জনসাধারণের চলাচলের অধিকার নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে সংশ্লিষ্টদের দীর্ঘদিন ধরে সতর্ক করা হচ্ছে। প্রায় ছয় মাস ধরে সতর্ক করার পাশাপাশি গণবিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এরপরও যারা নির্দেশনা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হকার ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, প্রস্তুত করা তালিকা অনুযায়ী নির্ধারিত স্থানে হকারদের বসানোর কার্যক্রম শুরু হয়েছে। পুরো ব্যবস্থা কার্যকর করতে প্রায় দুই সপ্তাহ লাগতে পারে। এরপর নির্ধারিত জায়গার বাইরে হকারি করার সুযোগ থাকবে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, যানজট কমানো, ফুটপাত দখলমুক্ত রাখা এবং নগরকে আরও পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ করতে সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ : ডিএসসিসি হকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


হকারদের নির্ধারিত স্থানে নিতে দুই সপ্তাহ লাগবে: ডিএসসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর হকারদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসন করতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, হকার ব্যবস্থাপনাকে শৃঙ্খলার মধ্যে আনতে পরিকল্পিত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় এবং ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত সমন্বিত অভিযান শেষে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, হকারদের ব্যবসার জন্য নির্ধারিত জায়গা রাখা হবে। তবে রাস্তা বা ফুটপাত দখল করে দোকান পরিচালনার সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে রিকশা ও ভাসমান মানুষের সমস্যা সমাধানেও ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হচ্ছে।

অভিযানের সময় সেগুনবাগিচা ও আশপাশের এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আবদুস সালাম বলেন, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত বা সড়ক দখল করে কোনো ধরনের অবৈধ ব্যবসা চালানোর সুযোগ থাকবে না। জনসাধারণের চলাচলের অধিকার নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে সংশ্লিষ্টদের দীর্ঘদিন ধরে সতর্ক করা হচ্ছে। প্রায় ছয় মাস ধরে সতর্ক করার পাশাপাশি গণবিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এরপরও যারা নির্দেশনা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হকার ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, প্রস্তুত করা তালিকা অনুযায়ী নির্ধারিত স্থানে হকারদের বসানোর কার্যক্রম শুরু হয়েছে। পুরো ব্যবস্থা কার্যকর করতে প্রায় দুই সপ্তাহ লাগতে পারে। এরপর নির্ধারিত জায়গার বাইরে হকারি করার সুযোগ থাকবে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, যানজট কমানো, ফুটপাত দখলমুক্ত রাখা এবং নগরকে আরও পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ করতে সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ