ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
এর আগে গত ১৫ জুলাই সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়। এরপর ৪৩ দিনের বিরতিতে নতুন অধিবেশন বসলো। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি ২৭ আগস্ট তৃতীয় অধিবেশন আহ্বান করেন।
অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ, বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব এবং আইন প্রণয়ন কার্যক্রম রয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন তুলনামূলক সংক্ষিপ্ত হতে পারে। প্রাথমিকভাবে ৫, ৭ অথবা ১০ দিন অধিবেশন চলার সম্ভাবনা রয়েছে। তবে সংসদীয় কার্যক্রম ও প্রয়োজন বিবেচনায় এর মেয়াদ বাড়ানো হতে পারে।
চলতি অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুর পাশাপাশি কয়েকটি বিল উত্থাপন ও পাস এবং সংসদীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয় গুরুত্ব পেতে পারে।
মন্তব্যসমূহ