ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হকারদের নির্ধারিত স্থানে নিতে দুই সপ্তাহ লাগবে: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর হকারদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসন করতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, হকার ব্যবস্থাপনাকে শৃঙ্খলার মধ্যে আনতে পরিকল্পিত ব্যবস্থা নেওয়া হচ্ছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় এবং ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত সমন্বিত অভিযান শেষে তিনি এসব কথা বলেন।ডিএসসিসি প্রশাসক জানান, হকারদের ব্যবসার জন্য নির্ধারিত জায়গা রাখা হবে। তবে রাস্তা বা ফুটপাত দখল করে দোকান পরিচালনার সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে রিকশা ও ভাসমান মানুষের সমস্যা সমাধানেও ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হচ্ছে।[BANGVIEWS-POST:4580]অভিযানের সময় সেগুনবাগিচা ও আশপাশের এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।আবদুস সালাম বলেন, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত বা সড়ক দখল করে কোনো ধরনের অবৈধ ব্যবসা চালানোর সুযোগ থাকবে না। জনসাধারণের চলাচলের অধিকার নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে সংশ্লিষ্টদের দীর্ঘদিন ধরে সতর্ক করা হচ্ছে। প্রায় ছয় মাস ধরে সতর্ক করার পাশাপাশি গণবিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এরপরও যারা নির্দেশনা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।[BANGVIEWS-POST:4579]হকার ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, প্রস্তুত করা তালিকা অনুযায়ী নির্ধারিত স্থানে হকারদের বসানোর কার্যক্রম শুরু হয়েছে। পুরো ব্যবস্থা কার্যকর করতে প্রায় দুই সপ্তাহ লাগতে পারে। এরপর নির্ধারিত জায়গার বাইরে হকারি করার সুযোগ থাকবে না।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, যানজট কমানো, ফুটপাত দখলমুক্ত রাখা এবং নগরকে আরও পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ করতে সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

হকারদের নির্ধারিত স্থানে নিতে দুই সপ্তাহ লাগবে: ডিএসসিসি প্রশাসক