ঢাকা, বাংলাদেশ
১৯° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

আবু সাঈদ স্ট্যান্ডের নাম সরানোর দাবি, যা বলছে বিসিবি

ছবি : সংগৃহিত
ফলো করুন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শহীদ আবু সাঈদের নামে থাকা স্ট্যান্ডের সাইনেজ সরিয়ে ফেলার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্ট্যান্ডটির নাম পরিবর্তন বা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিতর্কের সূত্রপাত সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি দাবি করেন, ৫ আগস্টের পর শহীদ আবু সাঈদের স্মরণে মিরপুর স্টেডিয়ামে যে গ্যালারির নামকরণ করা হয়েছিল, বর্তমান বিসিবি প্রশাসন সেই নামের ব্যানার সরিয়ে দিয়েছে। তার পোস্টের পর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিও এ নিয়ে প্রতিক্রিয়া জানান।

এর কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে স্টেডিয়ামে ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ লেখা সাইনেজ দেখা যায়। একই সঙ্গে দাবি ওঠে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাইনেজটি সাময়িকভাবে সরিয়ে মেরামত বা পরিবর্তনের কাজ করা হচ্ছিল।

বিসিবির পক্ষ থেকে অবশ্য নাম সরিয়ে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। বোর্ড পরিচালক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীরের ভাষ্য, আবু সাঈদ স্ট্যান্ডের নাম বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সাইনেজটিও স্টেডিয়ামে রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, মিরপুরের শহীদ আবু সাঈদ স্ট্যান্ড কিংবা দেশের অন্য আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাতিল করার সিদ্ধান্ত বর্তমান বোর্ড নেয়নি।

বোর্ডের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ আয়োজনের সময় স্টেডিয়ামের স্বীকৃত স্ট্যান্ডগুলোর নাম নিয়মিতভাবে প্রদর্শন করা হয়। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর মিরপুরে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক সিরিজেও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ অন্য স্ট্যান্ডগুলোর নাম দর্শকদের সামনে দৃশ্যমান ছিল। ম্যাচের টিকিট ও প্রচারণামূলক উপকরণেও এসব নাম ব্যবহার করা হয়েছে।

বিসিবি আরও জানিয়েছে, স্টেডিয়ামে নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় কোনো সাইনেজ ক্ষতিগ্রস্ত হলে সেটি সাময়িকভাবে সরিয়ে মেরামত বা প্রতিস্থাপন করা হতে পারে। সাধারণত ম্যাচ না থাকার সময় এসব কাজ করা হয়। ফলে কোনো সাইনেজ সাময়িকভাবে না থাকাকে স্ট্যান্ডের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা ঠিক নয় বলে বোর্ডের বক্তব্য।

২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের স্মরণে মিরপুর স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ রাখা হয়েছিল। ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি।

বিসিবি বলছে, আবু সাঈদের নামে থাকা স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। একই সঙ্গে বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে কি না, সেটিও তারা গুরুত্বের সঙ্গে দেখছে।

ট্যাগ : বিসিবি শহীদ আবু সাঈদ মিরপুর স্টেডিয়াম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আবু সাঈদ স্ট্যান্ডের নাম সরানোর দাবি, যা বলছে বিসিবি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শহীদ আবু সাঈদের নামে থাকা স্ট্যান্ডের সাইনেজ সরিয়ে ফেলার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্ট্যান্ডটির নাম পরিবর্তন বা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিতর্কের সূত্রপাত সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি দাবি করেন, ৫ আগস্টের পর শহীদ আবু সাঈদের স্মরণে মিরপুর স্টেডিয়ামে যে গ্যালারির নামকরণ করা হয়েছিল, বর্তমান বিসিবি প্রশাসন সেই নামের ব্যানার সরিয়ে দিয়েছে। তার পোস্টের পর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিও এ নিয়ে প্রতিক্রিয়া জানান।

এর কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে স্টেডিয়ামে ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ লেখা সাইনেজ দেখা যায়। একই সঙ্গে দাবি ওঠে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাইনেজটি সাময়িকভাবে সরিয়ে মেরামত বা পরিবর্তনের কাজ করা হচ্ছিল।

বিসিবির পক্ষ থেকে অবশ্য নাম সরিয়ে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। বোর্ড পরিচালক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীরের ভাষ্য, আবু সাঈদ স্ট্যান্ডের নাম বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সাইনেজটিও স্টেডিয়ামে রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, মিরপুরের শহীদ আবু সাঈদ স্ট্যান্ড কিংবা দেশের অন্য আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাতিল করার সিদ্ধান্ত বর্তমান বোর্ড নেয়নি।

বোর্ডের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ আয়োজনের সময় স্টেডিয়ামের স্বীকৃত স্ট্যান্ডগুলোর নাম নিয়মিতভাবে প্রদর্শন করা হয়। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর মিরপুরে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক সিরিজেও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ অন্য স্ট্যান্ডগুলোর নাম দর্শকদের সামনে দৃশ্যমান ছিল। ম্যাচের টিকিট ও প্রচারণামূলক উপকরণেও এসব নাম ব্যবহার করা হয়েছে।

বিসিবি আরও জানিয়েছে, স্টেডিয়ামে নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় কোনো সাইনেজ ক্ষতিগ্রস্ত হলে সেটি সাময়িকভাবে সরিয়ে মেরামত বা প্রতিস্থাপন করা হতে পারে। সাধারণত ম্যাচ না থাকার সময় এসব কাজ করা হয়। ফলে কোনো সাইনেজ সাময়িকভাবে না থাকাকে স্ট্যান্ডের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা ঠিক নয় বলে বোর্ডের বক্তব্য।

২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের স্মরণে মিরপুর স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ রাখা হয়েছিল। ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি।

বিসিবি বলছে, আবু সাঈদের নামে থাকা স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। একই সঙ্গে বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে কি না, সেটিও তারা গুরুত্বের সঙ্গে দেখছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ