ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আবু সাঈদ স্ট্যান্ডের নাম সরানোর দাবি, যা বলছে বিসিবি

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শহীদ আবু সাঈদের নামে থাকা স্ট্যান্ডের সাইনেজ সরিয়ে ফেলার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্ট্যান্ডটির নাম পরিবর্তন বা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।বিতর্কের সূত্রপাত সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি দাবি করেন, ৫ আগস্টের পর শহীদ আবু সাঈদের স্মরণে মিরপুর স্টেডিয়ামে যে গ্যালারির নামকরণ করা হয়েছিল, বর্তমান বিসিবি প্রশাসন সেই নামের ব্যানার সরিয়ে দিয়েছে। তার পোস্টের পর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিও এ নিয়ে প্রতিক্রিয়া জানান।এর কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে স্টেডিয়ামে ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ লেখা সাইনেজ দেখা যায়। একই সঙ্গে দাবি ওঠে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাইনেজটি সাময়িকভাবে সরিয়ে মেরামত বা পরিবর্তনের কাজ করা হচ্ছিল।[BANGVIEWS-POST:4577]বিসিবির পক্ষ থেকে অবশ্য নাম সরিয়ে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। বোর্ড পরিচালক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীরের ভাষ্য, আবু সাঈদ স্ট্যান্ডের নাম বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সাইনেজটিও স্টেডিয়ামে রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, মিরপুরের শহীদ আবু সাঈদ স্ট্যান্ড কিংবা দেশের অন্য আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাতিল করার সিদ্ধান্ত বর্তমান বোর্ড নেয়নি।বোর্ডের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ আয়োজনের সময় স্টেডিয়ামের স্বীকৃত স্ট্যান্ডগুলোর নাম নিয়মিতভাবে প্রদর্শন করা হয়। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর মিরপুরে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক সিরিজেও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ অন্য স্ট্যান্ডগুলোর নাম দর্শকদের সামনে দৃশ্যমান ছিল। ম্যাচের টিকিট ও প্রচারণামূলক উপকরণেও এসব নাম ব্যবহার করা হয়েছে।[BANGVIEWS-POST:4576]বিসিবি আরও জানিয়েছে, স্টেডিয়ামে নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় কোনো সাইনেজ ক্ষতিগ্রস্ত হলে সেটি সাময়িকভাবে সরিয়ে মেরামত বা প্রতিস্থাপন করা হতে পারে। সাধারণত ম্যাচ না থাকার সময় এসব কাজ করা হয়। ফলে কোনো সাইনেজ সাময়িকভাবে না থাকাকে স্ট্যান্ডের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা ঠিক নয় বলে বোর্ডের বক্তব্য।২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের স্মরণে মিরপুর স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ রাখা হয়েছিল। ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি।বিসিবি বলছে, আবু সাঈদের নামে থাকা স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। একই সঙ্গে বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে কি না, সেটিও তারা গুরুত্বের সঙ্গে দেখছে।

আবু সাঈদ স্ট্যান্ডের নাম সরানোর দাবি, যা বলছে বিসিবি