ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত
ফলো করুন

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তায় ৫ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অর্থ জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহে ব্যয় করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ সহায়তার ঘোষণা দিয়েছে। নেপালের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে ওয়াশিংটন।

দুর্যোগে নিখোঁজদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন। পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত ৫৪ মার্কিন নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না, যাদের বেশিরভাগই পর্যটক।

এদিকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নেপাল পুলিশ জানিয়েছে, ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এখনো শত শত মানুষ নিখোঁজ থাকায় প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চিতওয়ান জেলার ভাটির বিভিন্ন এলাকা থেকে ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাওয়ালপরাসি ইস্ট জেলায় পাওয়া গেছে আরও ২৬ জনের মরদেহ। নিখোঁজদের মধ্যে ২৮ পুলিশ সদস্যও রয়েছেন।

বন্যার পানি নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ায় চিতওয়ানসহ কয়েকটি এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

ট্যাগ : যুক্তরাষ্ট্র নেপাল নেপাল বন্যা মার্কিন সহায়তা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তায় ৫ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অর্থ জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহে ব্যয় করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ সহায়তার ঘোষণা দিয়েছে। নেপালের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে ওয়াশিংটন।

দুর্যোগে নিখোঁজদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন। পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত ৫৪ মার্কিন নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না, যাদের বেশিরভাগই পর্যটক।

এদিকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নেপাল পুলিশ জানিয়েছে, ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এখনো শত শত মানুষ নিখোঁজ থাকায় প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চিতওয়ান জেলার ভাটির বিভিন্ন এলাকা থেকে ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাওয়ালপরাসি ইস্ট জেলায় পাওয়া গেছে আরও ২৬ জনের মরদেহ। নিখোঁজদের মধ্যে ২৮ পুলিশ সদস্যও রয়েছেন।

বন্যার পানি নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ায় চিতওয়ানসহ কয়েকটি এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ