ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আবারও ফিরে আসতে না পারে এবং ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শুধু বিরোধিতা করলেই হবে না; অন্যায় ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের নাগরিকদের দায়িত্ববোধের বিষয়ে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী বলেন, অনেক মানুষের চোখে আলো থাকলেও তারা অন্যায়, বৈষম্য ও মানুষের অধিকার হরণের বিষয় দেখতে পাচ্ছেন না। তাঁর মতে, যারা দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখবেন, তাদের মধ্যে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ আরও জোরদার হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে অংশ নেওয়া দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশংসা করে তিনি বলেন, তাদের অনেকের মধ্যে সততা ও মানবিকতার যে প্রকাশ দেখা যায়, তা সমাজের অন্যদের জন্যও অনুকরণীয়। অন্যদিকে, শারীরিকভাবে সক্ষম হয়েও অনেক মানুষ অন্যায় ও মানুষের অধিকার লঙ্ঘনের ঘটনা এড়িয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে আসাদুজ্জামান বলেন, সে সময় প্রাণহানি ও গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। অনেক মানুষ হাত-পা কিংবা শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এসব ঘটনার পরও সমাজের একটি অংশ বিষয়গুলো দেখতে বা স্বীকার করতে চাইছে না। এ অবস্থায় নাগরিকদের বিবেক ও দায়িত্ববোধ থেকে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রয়োজন।

ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা ঠেকানোর আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ জায়গা থেকে ভুল ও অন্যায় চিহ্নিত করা। সংবিধানের ২১ অনুচ্ছেদে নাগরিকের দায়িত্বের বিষয়টি উল্লেখ রয়েছে বলেও তিনি স্মরণ করিয়ে দেন।

দেশ গঠনে সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে বাংলাদেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও বাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব। দায়িত্ব পালন করতে গিয়ে ভুল হতে পারে, তবে সেই ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে।

জন্মভূমির প্রতি মানুষের দায়িত্ব ও ভালোবাসার কথা তুলে ধরে আসাদুজ্জামান বলেন, মানুষের কাছে জননী ও জন্মভূমির মতো আপন আর কিছু নেই। দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। একই সঙ্গে ফ্যাসিবাদ যেন পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে এবং কেউ যেন ভবিষ্যতে ফ্যাসিবাদী আচরণে জড়িয়ে না পড়ে, সেজন্য একটি কার্যকর রোডম্যাপ প্রয়োজন।

আইনমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক বা সামাজিক বিষয়ে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা উচিত নয়। যারা অন্যায় ও হত্যাকাণ্ডের ঘটনাগুলো উপেক্ষা করছেন, তাদের সত্য উপলব্ধি করার আহ্বান জানান তিনি।

সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়েজ আহমেদ, ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম নুরউদ্দিন খান, ইরান দূতাবাসের প্রথম কাউন্সিলর এসরাফিল আমিরি গোর্জাদ্দিনি, ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ট্যাগ : আইনমন্ত্রী ফ্যাসিবাদ গণতন্ত্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আবারও ফিরে আসতে না পারে এবং ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শুধু বিরোধিতা করলেই হবে না; অন্যায় ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের নাগরিকদের দায়িত্ববোধের বিষয়ে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী বলেন, অনেক মানুষের চোখে আলো থাকলেও তারা অন্যায়, বৈষম্য ও মানুষের অধিকার হরণের বিষয় দেখতে পাচ্ছেন না। তাঁর মতে, যারা দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখবেন, তাদের মধ্যে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ আরও জোরদার হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে অংশ নেওয়া দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশংসা করে তিনি বলেন, তাদের অনেকের মধ্যে সততা ও মানবিকতার যে প্রকাশ দেখা যায়, তা সমাজের অন্যদের জন্যও অনুকরণীয়। অন্যদিকে, শারীরিকভাবে সক্ষম হয়েও অনেক মানুষ অন্যায় ও মানুষের অধিকার লঙ্ঘনের ঘটনা এড়িয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে আসাদুজ্জামান বলেন, সে সময় প্রাণহানি ও গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। অনেক মানুষ হাত-পা কিংবা শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এসব ঘটনার পরও সমাজের একটি অংশ বিষয়গুলো দেখতে বা স্বীকার করতে চাইছে না। এ অবস্থায় নাগরিকদের বিবেক ও দায়িত্ববোধ থেকে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রয়োজন।

ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা ঠেকানোর আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ জায়গা থেকে ভুল ও অন্যায় চিহ্নিত করা। সংবিধানের ২১ অনুচ্ছেদে নাগরিকের দায়িত্বের বিষয়টি উল্লেখ রয়েছে বলেও তিনি স্মরণ করিয়ে দেন।

দেশ গঠনে সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে বাংলাদেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও বাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব। দায়িত্ব পালন করতে গিয়ে ভুল হতে পারে, তবে সেই ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে।

জন্মভূমির প্রতি মানুষের দায়িত্ব ও ভালোবাসার কথা তুলে ধরে আসাদুজ্জামান বলেন, মানুষের কাছে জননী ও জন্মভূমির মতো আপন আর কিছু নেই। দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। একই সঙ্গে ফ্যাসিবাদ যেন পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে এবং কেউ যেন ভবিষ্যতে ফ্যাসিবাদী আচরণে জড়িয়ে না পড়ে, সেজন্য একটি কার্যকর রোডম্যাপ প্রয়োজন।

আইনমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক বা সামাজিক বিষয়ে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা উচিত নয়। যারা অন্যায় ও হত্যাকাণ্ডের ঘটনাগুলো উপেক্ষা করছেন, তাদের সত্য উপলব্ধি করার আহ্বান জানান তিনি।

সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়েজ আহমেদ, ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম নুরউদ্দিন খান, ইরান দূতাবাসের প্রথম কাউন্সিলর এসরাফিল আমিরি গোর্জাদ্দিনি, ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ