ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে শুরু হওয়া একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে সমন্বয় করতেই ভিসা সেবার সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসা-সংক্রান্ত সাক্ষাৎকার ও অন্যান্য অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন করা হবে।

এরই মধ্যে যেসব অভিবাসী ভিসাপ্রার্থীর সাক্ষাৎকারের সময় নির্ধারিত ছিল, তাদের অনেককে ই-মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কনস্যুলার কর্মকর্তাদের ভিসাপ্রার্থীদের আরও কার্যকরভাবে মূল্যায়নের জন্য প্রস্তুত করা হবে। বিশেষ করে যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি জনকল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন বলে মনে করা হয়, তাদের শনাক্ত করার বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে আবেদন মূল্যায়নে সামঞ্জস্য ও ধারাবাহিকতা নিশ্চিত করাও কর্মসূচিটির অন্যতম লক্ষ্য।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী নীতি আরও কঠোর করেছেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদারের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং আবেদন প্রত্যাখ্যানের ঘটনাও ঘটছে।

এদিকে অভিবাসন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে আইনি চ্যালেঞ্জের মুখেও পড়েছে। বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের একটি নীতি সম্প্রতি মার্কিন আদালত বাতিল করে। আদালত মনে করে, ওই সিদ্ধান্তের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছিলেন।

ভিসা অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের খবরটি প্রথম প্রকাশ করে ফাইন্যান্সিয়াল টাইমস। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর নতুন প্রশিক্ষণ কর্মসূচির নির্দিষ্ট সময়কাল বা বিস্তারিত সূচি প্রকাশ করেনি।

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের অভিযোগ, কঠোর অভিবাসন অভিযান বৈষম্য তৈরি করছে এবং মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি করছে।

২০২৪ সালের নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতায় ফিরে তাঁর প্রশাসন অবৈধ অভিবাসনের পাশাপাশি বৈধ অভিবাসন ব্যবস্থাতেও কঠোরতা বাড়িয়েছে বলে সমালোচনা করছেন অধিকারকর্মীরা।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ভিসা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে শুরু হওয়া একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে সমন্বয় করতেই ভিসা সেবার সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসা-সংক্রান্ত সাক্ষাৎকার ও অন্যান্য অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন করা হবে।

এরই মধ্যে যেসব অভিবাসী ভিসাপ্রার্থীর সাক্ষাৎকারের সময় নির্ধারিত ছিল, তাদের অনেককে ই-মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কনস্যুলার কর্মকর্তাদের ভিসাপ্রার্থীদের আরও কার্যকরভাবে মূল্যায়নের জন্য প্রস্তুত করা হবে। বিশেষ করে যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি জনকল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন বলে মনে করা হয়, তাদের শনাক্ত করার বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে আবেদন মূল্যায়নে সামঞ্জস্য ও ধারাবাহিকতা নিশ্চিত করাও কর্মসূচিটির অন্যতম লক্ষ্য।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী নীতি আরও কঠোর করেছেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদারের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং আবেদন প্রত্যাখ্যানের ঘটনাও ঘটছে।

এদিকে অভিবাসন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে আইনি চ্যালেঞ্জের মুখেও পড়েছে। বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের একটি নীতি সম্প্রতি মার্কিন আদালত বাতিল করে। আদালত মনে করে, ওই সিদ্ধান্তের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছিলেন।

ভিসা অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের খবরটি প্রথম প্রকাশ করে ফাইন্যান্সিয়াল টাইমস। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর নতুন প্রশিক্ষণ কর্মসূচির নির্দিষ্ট সময়কাল বা বিস্তারিত সূচি প্রকাশ করেনি।

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের অভিযোগ, কঠোর অভিবাসন অভিযান বৈষম্য তৈরি করছে এবং মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি করছে।

২০২৪ সালের নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতায় ফিরে তাঁর প্রশাসন অবৈধ অভিবাসনের পাশাপাশি বৈধ অভিবাসন ব্যবস্থাতেও কঠোরতা বাড়িয়েছে বলে সমালোচনা করছেন অধিকারকর্মীরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ