রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২২ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানায় পৃথক অভিযান পরিচালনা করে এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
থানাভিত্তিক গ্রেফতারের তথ্য অনুযায়ী, রমনা থানা থেকে ২ জন, ধানমন্ডি থানা থেকে ১০ জন, বংশাল থানা থেকে ১ জন, খিলক্ষেত থানা থেকে ২ জন, কদমতলী থানা থেকে ১ জন, মোহাম্মদপুর থানা থেকে ৮ জন, মিরপুর থানা থেকে ১ জন এবং তুরাগ থানা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি জানায়, আটটি থানায় পরিচালিত অভিযানে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।