ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশে এখন থেকে সম্পূর্ণ তৈরি অবস্থায় (CBU) ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানি করা যাবে। নতুন আমদানিনীতি আদেশ ২০২৬-২০২৯-এ মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে ইঞ্জিনক্ষমতার সীমা বাড়িয়েছে সরকার।

সোমবার (২৪ আগস্ট) এ-সংক্রান্ত নতুন আমদানিনীতির গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে ২০২১-২০২৪ আমদানিনীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল।

নতুন নীতি কার্যকর হওয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডের মাঝারি ও উচ্চক্ষমতার মোটরসাইকেল সরাসরি বাংলাদেশে আমদানির সুযোগ বাড়বে। এতে মোটরসাইকেলপ্রেমীদের জন্য বাজারে নতুন মডেল ও বেশি বিকল্প আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে আমদানির সুযোগ বাড়ায় স্থানীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন আমদানিনীতিতে আমদানি প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন ঋণপত্র বা এলসির পাশাপাশি মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকেরা।

এ ছাড়া মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) ও সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আমদানি সুবিধা এবং রপ্তানিমুখী শিল্পে কাঁচামাল আমদানির সুযোগও সম্প্রসারণ করা হয়েছে।

২০২১-২০২৪ আমদানিনীতিতেও এলসি ছাড়া ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ ছিল। তবে বিভিন্ন পণ্য ও খাতের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা ও শর্ত প্রযোজ্য ছিল। নতুন আদেশে এসব সুযোগ আরও বিস্তৃত করে আন্তর্জাতিক বাণিজ্যে প্রচলিত পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগ : আমদানি মটরসাইকেল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

দেশে এখন থেকে সম্পূর্ণ তৈরি অবস্থায় (CBU) ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানি করা যাবে। নতুন আমদানিনীতি আদেশ ২০২৬-২০২৯-এ মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে ইঞ্জিনক্ষমতার সীমা বাড়িয়েছে সরকার।

সোমবার (২৪ আগস্ট) এ-সংক্রান্ত নতুন আমদানিনীতির গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে ২০২১-২০২৪ আমদানিনীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল।

নতুন নীতি কার্যকর হওয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডের মাঝারি ও উচ্চক্ষমতার মোটরসাইকেল সরাসরি বাংলাদেশে আমদানির সুযোগ বাড়বে। এতে মোটরসাইকেলপ্রেমীদের জন্য বাজারে নতুন মডেল ও বেশি বিকল্প আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে আমদানির সুযোগ বাড়ায় স্থানীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন আমদানিনীতিতে আমদানি প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন ঋণপত্র বা এলসির পাশাপাশি মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকেরা।

এ ছাড়া মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) ও সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আমদানি সুবিধা এবং রপ্তানিমুখী শিল্পে কাঁচামাল আমদানির সুযোগও সম্প্রসারণ করা হয়েছে।

২০২১-২০২৪ আমদানিনীতিতেও এলসি ছাড়া ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ ছিল। তবে বিভিন্ন পণ্য ও খাতের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা ও শর্ত প্রযোজ্য ছিল। নতুন আদেশে এসব সুযোগ আরও বিস্তৃত করে আন্তর্জাতিক বাণিজ্যে প্রচলিত পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ