ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কমিশন নেব না, কাউকে নিতেও দেব না: ডেপুটি স্পিকার

কমিশন নেব না, কাউকে নিতেও দেব না: ডেপুটি স্পিকার
ছবি: সংগৃহীত
ফলো করুন

উন্নয়নকাজে ঠিকাদারদের নির্ধারিত মান অনুযায়ী শতভাগ কাজ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের কমিশন নেওয়া হবে না এবং কাউকে কমিশন নিতে দেওয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও সড়কে পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, উন্নয়নকাজের সব বিষয় একা তদারকি করা সম্ভব নয়। এ কারণে সাংবাদিকদের দায়িত্বশীলভাবে কাজের মান পর্যবেক্ষণ করতে হবে। উদ্বোধনের সময় কাজের যে চিত্র দেখা যায়, কয়েক মাস পর সেই কাজের বাস্তব অবস্থা কী, সেটিও তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কলমাকান্দা-পাঁচগাঁও সড়কটি নির্মাণের তিন মাসও পার হয়নি। এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে গর্ত দেখা গেছে। কোন ঠিকাদার বা সাব-ঠিকাদার কাজটি করেছে, তা খুঁজে বের করে কাজের মান যাচাই করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

ডেপুটি স্পিকার বলেন, কোনো উন্নয়নকাজের মান খারাপ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করা উচিত। পাশাপাশি কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন না হলে ঠিকাদার যেন বিল উত্তোলন করতে না পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও কমিশন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে কায়সার কামাল বলেন, তিনি নিজে কোনো কমিশন নেবেন না এবং অন্য কাউকেও কমিশন নেওয়ার সুযোগ দেবেন না।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচি সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, একটি শিশুর জন্মের দিন তার নামে একটি গাছ লাগানো হলে শিশুটির বেড়ে ওঠার সঙ্গে গাছটিও বড় হবে। এর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের মধ্যে বৃক্ষরোপণের বিষয়ে দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরি হতে পারে।

নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, রাষ্ট্রের সব দায়িত্ব প্রশাসনের পক্ষে একা পালন করা সম্ভব নয়। উন্নত দেশগুলোর পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সরকারি উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষও পরিবেশ রক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বাংলাদেশেও এমন সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক প্রতীমা রানী বনিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুক্কুল আমিন, নেত্রকোনা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমানসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ডেপুটি স্পিকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


কমিশন নেব না, কাউকে নিতেও দেব না: ডেপুটি স্পিকার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

উন্নয়নকাজে ঠিকাদারদের নির্ধারিত মান অনুযায়ী শতভাগ কাজ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের কমিশন নেওয়া হবে না এবং কাউকে কমিশন নিতে দেওয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও সড়কে পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, উন্নয়নকাজের সব বিষয় একা তদারকি করা সম্ভব নয়। এ কারণে সাংবাদিকদের দায়িত্বশীলভাবে কাজের মান পর্যবেক্ষণ করতে হবে। উদ্বোধনের সময় কাজের যে চিত্র দেখা যায়, কয়েক মাস পর সেই কাজের বাস্তব অবস্থা কী, সেটিও তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কলমাকান্দা-পাঁচগাঁও সড়কটি নির্মাণের তিন মাসও পার হয়নি। এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে গর্ত দেখা গেছে। কোন ঠিকাদার বা সাব-ঠিকাদার কাজটি করেছে, তা খুঁজে বের করে কাজের মান যাচাই করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

ডেপুটি স্পিকার বলেন, কোনো উন্নয়নকাজের মান খারাপ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করা উচিত। পাশাপাশি কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন না হলে ঠিকাদার যেন বিল উত্তোলন করতে না পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও কমিশন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে কায়সার কামাল বলেন, তিনি নিজে কোনো কমিশন নেবেন না এবং অন্য কাউকেও কমিশন নেওয়ার সুযোগ দেবেন না।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচি সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, একটি শিশুর জন্মের দিন তার নামে একটি গাছ লাগানো হলে শিশুটির বেড়ে ওঠার সঙ্গে গাছটিও বড় হবে। এর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের মধ্যে বৃক্ষরোপণের বিষয়ে দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরি হতে পারে।

নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, রাষ্ট্রের সব দায়িত্ব প্রশাসনের পক্ষে একা পালন করা সম্ভব নয়। উন্নত দেশগুলোর পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সরকারি উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষও পরিবেশ রক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বাংলাদেশেও এমন সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক প্রতীমা রানী বনিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুক্কুল আমিন, নেত্রকোনা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমানসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ