ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২০ আগস্ট ১৭ কার্যদিবস শুনানি শেষে আদালত ২৪ আগস্ট রায়ের দিন নির্ধারণ করেছিলেন। 

মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা এবং শাহাদাত হোসেন শামী।

এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছিল। ওই রায়ের পর ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয় এবং দণ্ডিত আসামিরা আপিল করেন। 

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন নুসরাত। এ ঘটনায় তার মা শিরীন আক্তার মামলা করলে সিরাজকে গ্রেপ্তার করা হয়। 

এরপর মামলা তুলে নিতে চাপ দেওয়া হলেও নুসরাত তাতে রাজি হননি। ২০১৯ সালের ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে তাকে কৌশলে ছাদে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চার দিন পর, ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৯ বছর বয়সী নুসরাত। 

নুসরাতের মৃত্যুর পর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিচারিক আদালতে দ্রুত বিচার শেষে একই বছরের অক্টোবরে ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। প্রায় সাত বছর পর সেই রায়ের ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে হাইকোর্ট দুইজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনকে যাবজ্জীবন এবং ১০ জনকে খালাস দিলেন।

সূত্র: দ্য ডেইলি স্টার

ট্যাগ : হাইকোর্ট নুসরাত জাহান রাফি সোনাগাজী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২০ আগস্ট ১৭ কার্যদিবস শুনানি শেষে আদালত ২৪ আগস্ট রায়ের দিন নির্ধারণ করেছিলেন। 

মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা এবং শাহাদাত হোসেন শামী।

এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছিল। ওই রায়ের পর ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয় এবং দণ্ডিত আসামিরা আপিল করেন। 

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন নুসরাত। এ ঘটনায় তার মা শিরীন আক্তার মামলা করলে সিরাজকে গ্রেপ্তার করা হয়। 

এরপর মামলা তুলে নিতে চাপ দেওয়া হলেও নুসরাত তাতে রাজি হননি। ২০১৯ সালের ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে তাকে কৌশলে ছাদে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চার দিন পর, ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৯ বছর বয়সী নুসরাত। 

নুসরাতের মৃত্যুর পর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিচারিক আদালতে দ্রুত বিচার শেষে একই বছরের অক্টোবরে ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। প্রায় সাত বছর পর সেই রায়ের ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে হাইকোর্ট দুইজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনকে যাবজ্জীবন এবং ১০ জনকে খালাস দিলেন।

সূত্র: দ্য ডেইলি স্টার

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ