ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নান্দাইলে কোকো স্মৃতি ফুটবলের ফাইনালে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

ছবি : সংগৃহীত
ফলো করুন

ময়মনসিংহের নান্দাইলে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নান্দাইল উপজেলার বনগ্রাম চৌরাস্তা হাইস্কুল মাঠে টুর্নামেন্টের এই সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

ছবি: বাংলা ভিউজ

ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুপুর থেকেই মাঠ প্রাঙ্গণে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে তৈরি হয় দারুণ রোমাঞ্চ। দর্শকেরা করতালি ও উল্লাসে খেলোয়াড়দের উৎসাহ জোগান, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে স্মার্টফোন ও বিপথগামিতা থেকে দূরে রেখে মাঠে ফেরানো এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভবিষ্যতেও গ্রামীণ ক্রীড়াঙ্গনের উন্নয়নে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

ট্যাগ : আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নান্দাইলে কোকো স্মৃতি ফুটবলের ফাইনালে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

ময়মনসিংহের নান্দাইলে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নান্দাইল উপজেলার বনগ্রাম চৌরাস্তা হাইস্কুল মাঠে টুর্নামেন্টের এই সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

ছবি: বাংলা ভিউজ

ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুপুর থেকেই মাঠ প্রাঙ্গণে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে তৈরি হয় দারুণ রোমাঞ্চ। দর্শকেরা করতালি ও উল্লাসে খেলোয়াড়দের উৎসাহ জোগান, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে স্মার্টফোন ও বিপথগামিতা থেকে দূরে রেখে মাঠে ফেরানো এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভবিষ্যতেও গ্রামীণ ক্রীড়াঙ্গনের উন্নয়নে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ