ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ সংকটের বিকল্প পথ খুঁজতে প্যারিসে ম্যাক্রোঁ-এমবিএস বৈঠক

হরমুজ সংকটের বিকল্প পথ খুঁজতে প্যারিসে ম্যাক্রোঁ-এমবিএস বৈঠক
ছবি: সংগৃহীত
ফলো করুন

দুই দিনের সফরে ফ্রান্সে অবস্থান করছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। রোববার প্যারিসে ইস্পোর্টস বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে অংশ নেওয়ার মধ্য দিয়ে তার সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সৌদি আরবের বাইরে এবারই প্রথম ইস্পোর্টস বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুই নেতা ফ্রান্স-সৌদি কৌশলগত অংশীদারত্ব পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি গুরুত্ব পাবে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ফ্রান্স ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হবে। 

বিশেষ গুরুত্ব পেতে পারে হরমুজ প্রণালির সংকট এবং এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নির্ভরতা কমানোর উপায়। চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্স ও সৌদি আরব হরমুজ এড়িয়ে বিকল্প বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। এর মধ্যে উপসাগরের বাইরে ওমানের বন্দর ব্যবহার বাড়ানো, বিদ্যমান পাইপলাইনের সক্ষমতা সম্প্রসারণ এবং নতুন পরিবহন সংযোগ তৈরির মতো বিষয় রয়েছে। 

ইরানকে ঘিরে চলমান সংঘাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুও দুই নেতার আলোচনায় থাকার কথা। গাজা, লেবানন ও সিরিয়ার পরিস্থিতি এবং বৃহত্তর অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর উপায় নিয়েও মতবিনিময় করবেন তারা। 

সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে স্বাস্থ্য, পরিবহন ও জ্বালানি খাতে একাধিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় বলছে, জ্বালানি, মহাকাশ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে প্যারিস-রিয়াদ কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়াই এবারের আলোচনার অন্যতম লক্ষ্য। এ ছাড়া সৌদি আরবের ২০৩০ ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির বিষয়টিও দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার প্রেক্ষাপটে গুরুত্ব পাচ্ছে। 

রোববার প্যারিসের গ্র্যান্ড প্যালেসে ইস্পোর্টস বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ম্যাক্রোঁ ও মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও উপস্থিত ছিলেন। 

সূত্র: আল জাজিরা

ট্যাগ : সৌদি আরব মোহাম্মদ বিন সালমান ইমানুয়েল ম্যাক্রোঁ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


হরমুজ সংকটের বিকল্প পথ খুঁজতে প্যারিসে ম্যাক্রোঁ-এমবিএস বৈঠক

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

দুই দিনের সফরে ফ্রান্সে অবস্থান করছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। রোববার প্যারিসে ইস্পোর্টস বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে অংশ নেওয়ার মধ্য দিয়ে তার সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সৌদি আরবের বাইরে এবারই প্রথম ইস্পোর্টস বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুই নেতা ফ্রান্স-সৌদি কৌশলগত অংশীদারত্ব পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি গুরুত্ব পাবে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ফ্রান্স ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হবে। 

বিশেষ গুরুত্ব পেতে পারে হরমুজ প্রণালির সংকট এবং এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নির্ভরতা কমানোর উপায়। চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্স ও সৌদি আরব হরমুজ এড়িয়ে বিকল্প বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। এর মধ্যে উপসাগরের বাইরে ওমানের বন্দর ব্যবহার বাড়ানো, বিদ্যমান পাইপলাইনের সক্ষমতা সম্প্রসারণ এবং নতুন পরিবহন সংযোগ তৈরির মতো বিষয় রয়েছে। 

ইরানকে ঘিরে চলমান সংঘাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুও দুই নেতার আলোচনায় থাকার কথা। গাজা, লেবানন ও সিরিয়ার পরিস্থিতি এবং বৃহত্তর অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর উপায় নিয়েও মতবিনিময় করবেন তারা। 

সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে স্বাস্থ্য, পরিবহন ও জ্বালানি খাতে একাধিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় বলছে, জ্বালানি, মহাকাশ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে প্যারিস-রিয়াদ কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়াই এবারের আলোচনার অন্যতম লক্ষ্য। এ ছাড়া সৌদি আরবের ২০৩০ ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির বিষয়টিও দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার প্রেক্ষাপটে গুরুত্ব পাচ্ছে। 

রোববার প্যারিসের গ্র্যান্ড প্যালেসে ইস্পোর্টস বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ম্যাক্রোঁ ও মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও উপস্থিত ছিলেন। 

সূত্র: আল জাজিরা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ