ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্ষুদ্রঋণ কর্মসূচি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে ক্ষুদ্রঋণ কর্মসূচির কার্যকারিতা ও উন্নয়ন নিয়ে একটি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী চম্পক কুমার বর্মন। তার গবেষণার বিষয় ছিল উৎপাদনশীল ফলাফল নিশ্চিত করতে ক্ষুদ্রঋণ কর্মসূচিতে প্রয়োজনীয় সংশোধন। গবেষণাটি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও জ্ঞানচর্চার অন্যতম প্রধান ভিত্তি হলো গবেষণা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিধি আরও বিস্তৃত ও গতিশীল করা প্রয়োজন।

তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা একাডেমিক পরিসরে উপস্থাপনের সুযোগ বাড়াতে হবে। নিয়মিত গবেষণা সেমিনার আয়োজন গবেষণার পরিবেশ শক্তিশালী করতে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।

সেমিনারে বিষয় বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। তিনি উপস্থাপিত গবেষণাকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, গবেষণার বিষয়বস্তু নির্বাচন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং উপস্থাপনায় গবেষক ভালো কাজ করেছেন। এ ধরনের গবেষণা শুধু একাডেমিক জ্ঞানচর্চা নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।

তার মতে, সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্রটি মানের দিক থেকে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপস্থাপিত গবেষণার সঙ্গে তুলনীয় এবং এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।

ট্যাগ : জাতীয় বিশ্ববিদ্যালয় গবেষণা সেমিনার ক্ষুদ্রঋণ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ক্ষুদ্রঋণ কর্মসূচি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে ক্ষুদ্রঋণ কর্মসূচির কার্যকারিতা ও উন্নয়ন নিয়ে একটি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী চম্পক কুমার বর্মন। তার গবেষণার বিষয় ছিল উৎপাদনশীল ফলাফল নিশ্চিত করতে ক্ষুদ্রঋণ কর্মসূচিতে প্রয়োজনীয় সংশোধন। গবেষণাটি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও জ্ঞানচর্চার অন্যতম প্রধান ভিত্তি হলো গবেষণা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিধি আরও বিস্তৃত ও গতিশীল করা প্রয়োজন।

তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা একাডেমিক পরিসরে উপস্থাপনের সুযোগ বাড়াতে হবে। নিয়মিত গবেষণা সেমিনার আয়োজন গবেষণার পরিবেশ শক্তিশালী করতে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।

সেমিনারে বিষয় বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। তিনি উপস্থাপিত গবেষণাকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, গবেষণার বিষয়বস্তু নির্বাচন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং উপস্থাপনায় গবেষক ভালো কাজ করেছেন। এ ধরনের গবেষণা শুধু একাডেমিক জ্ঞানচর্চা নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।

তার মতে, সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্রটি মানের দিক থেকে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপস্থাপিত গবেষণার সঙ্গে তুলনীয় এবং এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ