ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘৯ বিয়ের তথ্য মিথ্যা, পরকীয়ায় জড়িত নই’: মিছবাহ

ছবি: সংগৃহীত
ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগ অস্বীকার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ও ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহ। তার দাবি, নয়টি বিয়ে করার যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। একই সঙ্গে কোনো পরকীয়া সম্পর্কে জড়িত থাকার অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন মিছবাহ। নিজের বক্তব্যের সত্যতা নিয়ে তিনি ‘মুবাহালা’র চ্যালেঞ্জও জানিয়েছেন।

পোস্টে মিছবাহ দাবি করেন, নাঈমা জান্নাত তার পঞ্চম স্ত্রী নন, বরং বর্তমান দ্বিতীয় স্ত্রী। এ বিষয়ে নাঈমার পাঠানো একটি আইনি নোটিশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানেও নাঈমা নিজেকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন।

তাদের বিয়ে যথাযথভাবে কাবিন ও নিবন্ধিত হয়েছে বলেও দাবি করেন মিছবাহ। তার ভাষ্য, আগে থেকেই তার স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি জেনেই নাঈমা তাকে বিয়ে করেছিলেন।

সামাজিক মাধ্যমে আলোচিত অন্য অভিযোগগুলোর জবাব দিতে গিয়ে মিছবাহ দাবি করেন, তিনি কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নন এবং নাঈমার কাছে কোনো যৌতুকও চাননি।

এসব দাবির সত্যতা নিয়ে ধর্মীয় পদ্ধতিতে ‘মুবাহালা’র আহ্বান জানান তিনি। মিছবাহ বলেন, তার বক্তব্য সত্য এবং তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগ মিথ্যা হলে জেনে-শুনে যারা সেগুলো প্রচার করছেন, তাদের ওপর আল্লাহর লানত নেমে আসুক। বিপরীতে তার বক্তব্য মিথ্যা হলে সেই পরিণতি নিজের ওপর আসার কথাও বলেন তিনি।

একই সঙ্গে যারা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে সত্য বলে মনে করেন, তাদেরও মুবাহালায় অংশ নেওয়ার আহ্বান জানান মিছবাহ। নাঈমা জান্নাত তার বক্তব্যকে অসত্য মনে করলে তিনিও একইভাবে এতে অংশ নিতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

বিষয়টির চূড়ান্ত ফয়সালা আল্লাহর ওপর ছেড়ে দেওয়ার কথা জানিয়ে মিছবাহ বলেন, এ নিয়ে আদালতে মামলা হওয়ায় প্রয়োজনীয় আইনি জবাব দেওয়ার প্রস্তুতিও তার রয়েছে।

পোস্টের শেষদিকে তিনি জানান, বিষয়টি নিয়ে আর কোনো বক্তব্য দিতে চান না। তবে এরপরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপবাদ বা সম্মানহানিকর প্রচারণা চালানো হলে তার বিচার আল্লাহর ওপর ছেড়ে দেবেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

‘৯ বিয়ের তথ্য মিথ্যা, পরকীয়ায় জড়িত নই’: মিছবাহ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগ অস্বীকার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ও ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহ। তার দাবি, নয়টি বিয়ে করার যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। একই সঙ্গে কোনো পরকীয়া সম্পর্কে জড়িত থাকার অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন মিছবাহ। নিজের বক্তব্যের সত্যতা নিয়ে তিনি ‘মুবাহালা’র চ্যালেঞ্জও জানিয়েছেন।

পোস্টে মিছবাহ দাবি করেন, নাঈমা জান্নাত তার পঞ্চম স্ত্রী নন, বরং বর্তমান দ্বিতীয় স্ত্রী। এ বিষয়ে নাঈমার পাঠানো একটি আইনি নোটিশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানেও নাঈমা নিজেকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন।

তাদের বিয়ে যথাযথভাবে কাবিন ও নিবন্ধিত হয়েছে বলেও দাবি করেন মিছবাহ। তার ভাষ্য, আগে থেকেই তার স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি জেনেই নাঈমা তাকে বিয়ে করেছিলেন।

সামাজিক মাধ্যমে আলোচিত অন্য অভিযোগগুলোর জবাব দিতে গিয়ে মিছবাহ দাবি করেন, তিনি কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নন এবং নাঈমার কাছে কোনো যৌতুকও চাননি।

এসব দাবির সত্যতা নিয়ে ধর্মীয় পদ্ধতিতে ‘মুবাহালা’র আহ্বান জানান তিনি। মিছবাহ বলেন, তার বক্তব্য সত্য এবং তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগ মিথ্যা হলে জেনে-শুনে যারা সেগুলো প্রচার করছেন, তাদের ওপর আল্লাহর লানত নেমে আসুক। বিপরীতে তার বক্তব্য মিথ্যা হলে সেই পরিণতি নিজের ওপর আসার কথাও বলেন তিনি।

একই সঙ্গে যারা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে সত্য বলে মনে করেন, তাদেরও মুবাহালায় অংশ নেওয়ার আহ্বান জানান মিছবাহ। নাঈমা জান্নাত তার বক্তব্যকে অসত্য মনে করলে তিনিও একইভাবে এতে অংশ নিতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

বিষয়টির চূড়ান্ত ফয়সালা আল্লাহর ওপর ছেড়ে দেওয়ার কথা জানিয়ে মিছবাহ বলেন, এ নিয়ে আদালতে মামলা হওয়ায় প্রয়োজনীয় আইনি জবাব দেওয়ার প্রস্তুতিও তার রয়েছে।

পোস্টের শেষদিকে তিনি জানান, বিষয়টি নিয়ে আর কোনো বক্তব্য দিতে চান না। তবে এরপরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপবাদ বা সম্মানহানিকর প্রচারণা চালানো হলে তার বিচার আল্লাহর ওপর ছেড়ে দেবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ