ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হালান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল নরওয়ে

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার করা দুই গোলে গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সেনেগালকে ৩-২ ব্যবধানে পরাজিত করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে।

নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে প্রথম গোলের দেখা মেলে প্রথমার্ধের শেষ দিকে। ৪৩তম মিনিটে সেনেগাল অধিনায়ক কালিদু কুলিবালির ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন নরওয়ের বদলি খেলোয়াড় পেডারসেন। তার গোলে বিরতির আগে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় ইউরোপের দলটি। ৪৮তম মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের চমৎকার পাস থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন হালান্ড। তবে পাঁচ মিনিট পরই সাদিও মানের সহায়তায় গোল করে সেনেগালকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ইসমাইলা সার।

সেনেগালের সেই আশায় দ্রুতই আঘাত হানে নরওয়ে। ৫৮তম মিনিটে বক্সের ভেতরে সুযোগ পেয়ে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন হালান্ড। এরপর ম্যাচের যোগ করা সময়ে আবারও গোল করেন ইসমাইলা সার। তার জোড়া গোলেও শেষ রক্ষা হয়নি সেনেগালের।

ম্যাচ শেষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। টানা দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে তারা নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট।

অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ে কঠিন অবস্থায় পড়েছে সেনেগাল। নকআউট পর্বে উঠতে হলে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও নজর রাখতে হবে আফ্রিকার প্রতিনিধিদের।

এদিকে এই ম্যাচে জোড়া গোল করে টুর্নামেন্টে নিজের মোট গোলসংখ্যা ৪-এ উন্নীত করেছেন আর্লিং হালান্ড। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সমান গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে অবস্থান করছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ নরওয়ে সেনেগাল

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

হালান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল নরওয়ে

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার করা দুই গোলে গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সেনেগালকে ৩-২ ব্যবধানে পরাজিত করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে।

নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে প্রথম গোলের দেখা মেলে প্রথমার্ধের শেষ দিকে। ৪৩তম মিনিটে সেনেগাল অধিনায়ক কালিদু কুলিবালির ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন নরওয়ের বদলি খেলোয়াড় পেডারসেন। তার গোলে বিরতির আগে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় ইউরোপের দলটি। ৪৮তম মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের চমৎকার পাস থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন হালান্ড। তবে পাঁচ মিনিট পরই সাদিও মানের সহায়তায় গোল করে সেনেগালকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ইসমাইলা সার।

সেনেগালের সেই আশায় দ্রুতই আঘাত হানে নরওয়ে। ৫৮তম মিনিটে বক্সের ভেতরে সুযোগ পেয়ে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন হালান্ড। এরপর ম্যাচের যোগ করা সময়ে আবারও গোল করেন ইসমাইলা সার। তার জোড়া গোলেও শেষ রক্ষা হয়নি সেনেগালের।

ম্যাচ শেষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। টানা দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে তারা নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট।

অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ে কঠিন অবস্থায় পড়েছে সেনেগাল। নকআউট পর্বে উঠতে হলে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও নজর রাখতে হবে আফ্রিকার প্রতিনিধিদের।

এদিকে এই ম্যাচে জোড়া গোল করে টুর্নামেন্টে নিজের মোট গোলসংখ্যা ৪-এ উন্নীত করেছেন আর্লিং হালান্ড। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সমান গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে অবস্থান করছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ