ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড এখন শুধুই মেসির

ছবি: সংগৃহীত
ফলো করুন

শেষ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন লিওনেল মেসি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার এই অধিনায়ক।

সোমবার বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধেই কাঙ্ক্ষিত সেই গোলটি করেন ৩৮ বছর বয়সী মেসি। তবে ইতিহাস গড়ার ম্যাচে শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না তার জন্য।

ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই একটি পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি মেসি। বক্সের ডান দিক থেকে নেওয়া তার শট গোলবারের বাইরে চলে যায়। বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় পেনাল্টি মিস। ১৯৬৬ সাল থেকে এ সংক্রান্ত পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর বিশ্বকাপ ইতিহাসে কোনো খেলোয়াড়ের এটিই সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ড।

এর আগে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া গিয়ানের নামে ছিল সর্বোচ্চ দুটি পেনাল্টি মিসের রেকর্ড। মেসি এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন।

তবে পেনাল্টি মিসের হতাশা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি তিনি। বাম প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো পাস ডামির মাধ্যমে এগিয়ে আসে তার সামনে। বক্সের বাইরে বল পেয়ে নিখুঁত এক শটে অস্ট্রিয়ার জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা।

এই গোলেই ভেঙে যায় মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড। জার্মান কিংবদন্তির ১৬ গোলকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে এখন এককভাবে বসেছেন লিওনেল মেসি।

ট্যাগ : লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল দল

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড এখন শুধুই মেসির

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

শেষ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন লিওনেল মেসি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার এই অধিনায়ক।

সোমবার বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধেই কাঙ্ক্ষিত সেই গোলটি করেন ৩৮ বছর বয়সী মেসি। তবে ইতিহাস গড়ার ম্যাচে শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না তার জন্য।

ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই একটি পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি মেসি। বক্সের ডান দিক থেকে নেওয়া তার শট গোলবারের বাইরে চলে যায়। বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় পেনাল্টি মিস। ১৯৬৬ সাল থেকে এ সংক্রান্ত পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর বিশ্বকাপ ইতিহাসে কোনো খেলোয়াড়ের এটিই সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ড।

এর আগে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া গিয়ানের নামে ছিল সর্বোচ্চ দুটি পেনাল্টি মিসের রেকর্ড। মেসি এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন।

তবে পেনাল্টি মিসের হতাশা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি তিনি। বাম প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো পাস ডামির মাধ্যমে এগিয়ে আসে তার সামনে। বক্সের বাইরে বল পেয়ে নিখুঁত এক শটে অস্ট্রিয়ার জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা।

এই গোলেই ভেঙে যায় মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড। জার্মান কিংবদন্তির ১৬ গোলকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে এখন এককভাবে বসেছেন লিওনেল মেসি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ