ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ওমরাহ পালন শেষে মক্কায় এনসিপির আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পবিত্র ওমরাহ পালন করেছেন।

বৃহস্পতিবার রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছে তিনি ওমরাহ সম্পন্ন করেন। এ সময় দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায় দোয়া করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ওমরাহ পালনের উদ্দেশ্যে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে সৌদি আরবের পথে রওনা হন আসিফ মাহমুদ। তার সঙ্গে এনসিপির কয়েকজন নেতাও রয়েছেন।

সফরসঙ্গীদের মধ্যে আছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।

ওমরাহ পালন শেষে আসিফ মাহমুদ ও সফরসঙ্গীরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ ছাড়া সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপির মুখপাত্র।

বর্তমানে আসিফ মাহমুদ মক্কায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি পবিত্র মদিনা মুনাওয়ারায় যাবেন। সফর শেষে আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ট্যাগ : এনসিপি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ওমরাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ওমরাহ পালন শেষে মক্কায় এনসিপির আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পবিত্র ওমরাহ পালন করেছেন।

বৃহস্পতিবার রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছে তিনি ওমরাহ সম্পন্ন করেন। এ সময় দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায় দোয়া করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ওমরাহ পালনের উদ্দেশ্যে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে সৌদি আরবের পথে রওনা হন আসিফ মাহমুদ। তার সঙ্গে এনসিপির কয়েকজন নেতাও রয়েছেন।

সফরসঙ্গীদের মধ্যে আছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।

ওমরাহ পালন শেষে আসিফ মাহমুদ ও সফরসঙ্গীরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ ছাড়া সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপির মুখপাত্র।

বর্তমানে আসিফ মাহমুদ মক্কায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি পবিত্র মদিনা মুনাওয়ারায় যাবেন। সফর শেষে আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ