ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গফরগাঁওয়ে ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর চলল দেওয়ানগঞ্জ কমিউটার

ফলো করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সোয়া দুই ঘণ্টা আটকে থাকার পর আবারও চলাচল শুরু করেছে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন। এতে ট্রেনটির যাত্রীদের দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে চালক, পরিচালক ও রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা ত্রুটি মেরামতের কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা ১৩ মিনিট পর সকাল ১০টা ৪৮ মিনিটে ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গফরগাঁও স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা দিলে কর্মীরা মেরামতের কাজ করেন। ত্রুটি ঠিক হওয়ার পর ট্রেনটির চলাচল স্বাভাবিক হয়।

ইঞ্জিন বিকল থাকায় গফরগাঁও স্টেশনের ২ নম্বর রেললাইন কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। তবে ১ নম্বর লাইন ব্যবহার করে ঢাকা-ময়মনসিংহ রুটের অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক রাখা হয় বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ কর্মকর্তা।

এদিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ইঞ্জিন বিকলের ঘটনা বারবার ঘটায় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন মাঝপথে দীর্ঘ সময় আটকে পড়লে সময় নষ্ট হওয়ার পাশাপাশি নানা ধরনের দুর্ভোগে পড়তে হয়।

এ ধরনের সমস্যা কমাতে ট্রেনের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ নিয়মিত ও কার্যকরভাবে রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন যাত্রীরা।

ট্যাগ : ময়মনসিংহ গফরগাঁও

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

গফরগাঁওয়ে ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর চলল দেওয়ানগঞ্জ কমিউটার

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সোয়া দুই ঘণ্টা আটকে থাকার পর আবারও চলাচল শুরু করেছে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন। এতে ট্রেনটির যাত্রীদের দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে চালক, পরিচালক ও রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা ত্রুটি মেরামতের কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা ১৩ মিনিট পর সকাল ১০টা ৪৮ মিনিটে ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গফরগাঁও স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা দিলে কর্মীরা মেরামতের কাজ করেন। ত্রুটি ঠিক হওয়ার পর ট্রেনটির চলাচল স্বাভাবিক হয়।

ইঞ্জিন বিকল থাকায় গফরগাঁও স্টেশনের ২ নম্বর রেললাইন কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। তবে ১ নম্বর লাইন ব্যবহার করে ঢাকা-ময়মনসিংহ রুটের অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক রাখা হয় বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ কর্মকর্তা।

এদিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ইঞ্জিন বিকলের ঘটনা বারবার ঘটায় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন মাঝপথে দীর্ঘ সময় আটকে পড়লে সময় নষ্ট হওয়ার পাশাপাশি নানা ধরনের দুর্ভোগে পড়তে হয়।

এ ধরনের সমস্যা কমাতে ট্রেনের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ নিয়মিত ও কার্যকরভাবে রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন যাত্রীরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ