ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইয়েমেনের জন্য অতিরিক্ত ৩০ লাখ ইউরো সহায়তা ঘোষণা ফ্রান্সের

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইয়েমেনে নতুন করে তীব্র হয়ে ওঠা মানবিক সংকট মোকাবিলায় আরও ৩০ লাখ ইউরো জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে ফ্রান্স। ২০২৬ সালে দেশটিতে সংঘাতের কারণে প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর অতিরিক্ত এ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার।

প্যারিসে এক বৈঠকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নয়েল ব্যারো নতুন সহায়তার ঘোষণা দেন। তিনি জানান, হরমুজ প্রণালিতে হুথিদের সাম্প্রতিক অভিযানের পর ইয়েমেনে নতুন করে বড় ধরনের মানবিক বিপর্যয় তৈরি হয়েছে।

চলমান পরিস্থিতি মোকাবিলায় ইয়েমেনের জনগণের জন্য অতিরিক্ত ৩০ লাখ ইউরো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। নতুন এ অর্থসহ চলতি বছর দেশটিতে ফরাসি সহায়তার মোট পরিমাণ ৭০ লাখ ইউরো ছাড়িয়েছে।

ইয়েমেনের সরকারি তথ্য অনুযায়ী, নতুন সংঘাতের কারণে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ১ লাখ ৯৭ হাজার ৯০৬ জন মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

সূত্র: আল-জাজিরা।

ট্যাগ : ফ্রান্স ইয়েমেন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ইয়েমেনের জন্য অতিরিক্ত ৩০ লাখ ইউরো সহায়তা ঘোষণা ফ্রান্সের

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনে নতুন করে তীব্র হয়ে ওঠা মানবিক সংকট মোকাবিলায় আরও ৩০ লাখ ইউরো জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে ফ্রান্স। ২০২৬ সালে দেশটিতে সংঘাতের কারণে প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর অতিরিক্ত এ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার।

প্যারিসে এক বৈঠকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নয়েল ব্যারো নতুন সহায়তার ঘোষণা দেন। তিনি জানান, হরমুজ প্রণালিতে হুথিদের সাম্প্রতিক অভিযানের পর ইয়েমেনে নতুন করে বড় ধরনের মানবিক বিপর্যয় তৈরি হয়েছে।

চলমান পরিস্থিতি মোকাবিলায় ইয়েমেনের জনগণের জন্য অতিরিক্ত ৩০ লাখ ইউরো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। নতুন এ অর্থসহ চলতি বছর দেশটিতে ফরাসি সহায়তার মোট পরিমাণ ৭০ লাখ ইউরো ছাড়িয়েছে।

ইয়েমেনের সরকারি তথ্য অনুযায়ী, নতুন সংঘাতের কারণে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ১ লাখ ৯৭ হাজার ৯০৬ জন মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

সূত্র: আল-জাজিরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ