ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইমরানের সঙ্গে এমন আচরণ প্রাপ্য নয়: রবি শাস্ত্রি

ছবি : সংগৃহিত
ফলো করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে কারাগারে যে ধরনের আচরণ করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রি। রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে মানবিক দৃষ্টিকোণ থেকে ইমরানের প্রতি আরও ভালো আচরণ করা উচিত বলে মনে করেন তিনি।

রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। তার মতে, পাকিস্তানের রাজনীতির পাশাপাশি বিশ্ব ক্রিকেটেও ইমরান অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব।

দীর্ঘদিন কারাগারে থাকা ইমরানের বর্তমান অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন ভারতের সাবেক এই কোচ। ইমরান দ্রুত কারাগার থেকে বেরিয়ে আসবেন এবং পরবর্তী সময়ে তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইমরানের সুস্বাস্থ্য কামনা করে ক্রিকেটে তার অবদানের কথাও স্মরণ করেন শাস্ত্রি। নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবে ইমরানকে উল্লেখ করে তিনি বলেন, তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার অসাধারণ দক্ষতা ছিল পাকিস্তানের সাবেক এই অধিনায়কের।

ইমরানের নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল। পাকিস্তানের হয়ে তিনি ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন। দেশটির ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবেও পরিচিত তিনি।

ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন ইমরান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

কারাগারে ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতে একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন ১৪ জন সাবেক অধিনায়ক।

অন্যদিকে কারাগারে ইমরানের সঙ্গে দুর্ব্যবহার এবং পরিবারের সদস্য বা আইনজীবীদের সঙ্গে তাকে যোগাযোগের সুযোগ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার।

ট্যাগ : পাকিস্তান ইমরান খান রবি শাস্ত্রি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ইমরানের সঙ্গে এমন আচরণ প্রাপ্য নয়: রবি শাস্ত্রি

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে কারাগারে যে ধরনের আচরণ করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রি। রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে মানবিক দৃষ্টিকোণ থেকে ইমরানের প্রতি আরও ভালো আচরণ করা উচিত বলে মনে করেন তিনি।

রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। তার মতে, পাকিস্তানের রাজনীতির পাশাপাশি বিশ্ব ক্রিকেটেও ইমরান অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব।

দীর্ঘদিন কারাগারে থাকা ইমরানের বর্তমান অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন ভারতের সাবেক এই কোচ। ইমরান দ্রুত কারাগার থেকে বেরিয়ে আসবেন এবং পরবর্তী সময়ে তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইমরানের সুস্বাস্থ্য কামনা করে ক্রিকেটে তার অবদানের কথাও স্মরণ করেন শাস্ত্রি। নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবে ইমরানকে উল্লেখ করে তিনি বলেন, তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার অসাধারণ দক্ষতা ছিল পাকিস্তানের সাবেক এই অধিনায়কের।

ইমরানের নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল। পাকিস্তানের হয়ে তিনি ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন। দেশটির ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবেও পরিচিত তিনি।

ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন ইমরান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

কারাগারে ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতে একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন ১৪ জন সাবেক অধিনায়ক।

অন্যদিকে কারাগারে ইমরানের সঙ্গে দুর্ব্যবহার এবং পরিবারের সদস্য বা আইনজীবীদের সঙ্গে তাকে যোগাযোগের সুযোগ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ