ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কলকাতা অগ্নিকাণ্ড: ছয় বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ

ছবি: সংগৃহীত
ফলো করুন

কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ আজ শনিবার দেশে ফেরত আনা হচ্ছে। একজনের মরদেহ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে এবং অন্য পাঁচজনের মরদেহ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আনা হবে।

শনিবার সকালে কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত পিস ওয়ার্ল্ড হিমঘর থেকে সাতক্ষীরার এস এম আলিমুজ্জামানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সময় সকাল ৬টার কিছু পর গাড়িটি কলকাতা ছাড়ে। পরে মরদেহটি ভোমরা স্থলসীমান্তে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে বাকি পাঁচজনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সও সকালে পিস ওয়ার্ল্ড থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা। সড়কপথে বেনাপোল স্থলসীমান্ত দিয়ে এসব মরদেহ দেশে আনা হবে।

দেশে ফেরত আনা হচ্ছে কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের তিন বছর বয়সী সন্তান শর্ণশীষ দত্ত, দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলী এবং ঢাকার সাভারের আহামেদ বাবুর মরদেহ।

এর আগে শুক্রবার গভীর রাতে কলকাতার নিমতলা শ্মশানে সাতক্ষীরার রেবতী সরকারের মরদেহের সৎকার সম্পন্ন হয়। ফলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরছে, আর রেবতী সরকারের শেষকৃত্য কলকাতাতেই সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার রাতে কলকাতার নিউমার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ আগুন লাগে। এতে সাত বাংলাদেশিসহ মোট নয়জন প্রাণ হারান। নিহত অন্য দুজন ভারতের ঝাড়খণ্ডের সন্দীপ পাশওয়ান ও শিলিগুড়ির যোগ নারায়ণ আগরওয়াল।

অগ্নিকাণ্ডের কয়েক দিন পেরিয়ে গেলেও হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে এখনো গ্রেপ্তার করতে পারেনি কলকাতা পুলিশ। তাকে আটক করতে বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের পর কলকাতার ধর্মতলা, মার্কুইস স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট ও এসএন ব্যানার্জি রোডসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ের অংশ হিসেবে আবাসিক হোটেল, লজ ও অতিথিশালাসহ প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ : কলকাতা অগ্নিকাণ্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কলকাতা অগ্নিকাণ্ড: ছয় বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ আজ শনিবার দেশে ফেরত আনা হচ্ছে। একজনের মরদেহ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে এবং অন্য পাঁচজনের মরদেহ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আনা হবে।

শনিবার সকালে কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত পিস ওয়ার্ল্ড হিমঘর থেকে সাতক্ষীরার এস এম আলিমুজ্জামানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সময় সকাল ৬টার কিছু পর গাড়িটি কলকাতা ছাড়ে। পরে মরদেহটি ভোমরা স্থলসীমান্তে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে বাকি পাঁচজনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সও সকালে পিস ওয়ার্ল্ড থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা। সড়কপথে বেনাপোল স্থলসীমান্ত দিয়ে এসব মরদেহ দেশে আনা হবে।

দেশে ফেরত আনা হচ্ছে কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের তিন বছর বয়সী সন্তান শর্ণশীষ দত্ত, দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলী এবং ঢাকার সাভারের আহামেদ বাবুর মরদেহ।

এর আগে শুক্রবার গভীর রাতে কলকাতার নিমতলা শ্মশানে সাতক্ষীরার রেবতী সরকারের মরদেহের সৎকার সম্পন্ন হয়। ফলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরছে, আর রেবতী সরকারের শেষকৃত্য কলকাতাতেই সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার রাতে কলকাতার নিউমার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ আগুন লাগে। এতে সাত বাংলাদেশিসহ মোট নয়জন প্রাণ হারান। নিহত অন্য দুজন ভারতের ঝাড়খণ্ডের সন্দীপ পাশওয়ান ও শিলিগুড়ির যোগ নারায়ণ আগরওয়াল।

অগ্নিকাণ্ডের কয়েক দিন পেরিয়ে গেলেও হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে এখনো গ্রেপ্তার করতে পারেনি কলকাতা পুলিশ। তাকে আটক করতে বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের পর কলকাতার ধর্মতলা, মার্কুইস স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট ও এসএন ব্যানার্জি রোডসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ের অংশ হিসেবে আবাসিক হোটেল, লজ ও অতিথিশালাসহ প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ