ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

সাবরেজিস্ট্রারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না, তবে কোনো প্রমাণ ছাড়া অযথা কাউকে হয়রানিও করা হবে না বলে সাফ জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোর জন্য লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের একটি নেতিবাচক ধারণা তৈরি হয়ে আছে। রাতারাতি পুরো ব্যবস্থা বদলে ফেলা সম্ভব না হলেও অনিয়ম দূর করার প্রক্রিয়া কোথাও না কোথাও থেকে শুরু করতে হতো, যা আজকের এই লটারির মাধ্যমে শুরু হলো। বিশেষ করে রাজধানীতে পদায়নকে এতদিন ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হতো এবং মনে করা হতো প্রভাবশালীরাই কেবল ঢাকায় সুযোগ পান। সেই ধারণা ভেঙে স্বচ্ছতা নিশ্চিত করতেই এবার লটারির ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, লটারির মাধ্যমে ঢাকা জেলার জন্য প্রাথমিকভাবে ১৮ জন সাবরেজিস্ট্রারকে বাছাই করা হয়েছে। তাদের যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ মূল্যায়ন করে বিভিন্ন সাবরেজিস্ট্রি অফিসে পদায়ন করা হবে। সরকারি অফিসে গড়ে ওঠা দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি দুর্নীতি প্রতিরোধে সবার আগে মানসিকতা পরিবর্তনের ওপর জোর দেন। এ সময় আইনমন্ত্রী আরও তথ্য দেন যে, সারাদেশে মোট ৩৭২টি অনুমোদিত সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদই শূন্য রয়েছে।

ট্যাগ : আইন মন্ত্রণালয় সাবরেজিস্ট্রার বদলি মো আসাদুজ্জামান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সাবরেজিস্ট্রারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না, তবে কোনো প্রমাণ ছাড়া অযথা কাউকে হয়রানিও করা হবে না বলে সাফ জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোর জন্য লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের একটি নেতিবাচক ধারণা তৈরি হয়ে আছে। রাতারাতি পুরো ব্যবস্থা বদলে ফেলা সম্ভব না হলেও অনিয়ম দূর করার প্রক্রিয়া কোথাও না কোথাও থেকে শুরু করতে হতো, যা আজকের এই লটারির মাধ্যমে শুরু হলো। বিশেষ করে রাজধানীতে পদায়নকে এতদিন ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হতো এবং মনে করা হতো প্রভাবশালীরাই কেবল ঢাকায় সুযোগ পান। সেই ধারণা ভেঙে স্বচ্ছতা নিশ্চিত করতেই এবার লটারির ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, লটারির মাধ্যমে ঢাকা জেলার জন্য প্রাথমিকভাবে ১৮ জন সাবরেজিস্ট্রারকে বাছাই করা হয়েছে। তাদের যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ মূল্যায়ন করে বিভিন্ন সাবরেজিস্ট্রি অফিসে পদায়ন করা হবে। সরকারি অফিসে গড়ে ওঠা দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি দুর্নীতি প্রতিরোধে সবার আগে মানসিকতা পরিবর্তনের ওপর জোর দেন। এ সময় আইনমন্ত্রী আরও তথ্য দেন যে, সারাদেশে মোট ৩৭২টি অনুমোদিত সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদই শূন্য রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ