ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছেন ড. আবদুল মঈন খান

ছবি: সংগৃহীত
ফলো করুন

মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা জোরালো হয়েছে। তবে এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

শুক্রবার (২১ আগস্ট) রাতে নতুন মন্ত্রিসভার চার সদস্যের শপথ নেওয়ার কথা রয়েছে। বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত খবরে ড. আবদুল মঈন খানের নামও রয়েছে। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন ও পুনর্বণ্টন হতে পারে বলেও জানা গেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন করে কে আসছেন, তা নিয়ে সম্প্রতি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়। এই পদে ড. আবদুল মঈন খান ছাড়াও বিএনপির আরও কয়েকজন নেতার নাম আলোচনায় ছিল।

ড. আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি অর্থনীতি ও প্রশাসনিক বিষয়ে কাজের অভিজ্ঞতাও রয়েছে।

চলতি বছরের জুনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জনগণের স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছিলেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নগর ব্যবস্থাপনা এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে দায়িত্ব পালন করতে হবে।

তবে শেষ পর্যন্ত মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টনে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা শপথ অনুষ্ঠান ও সরকারি ঘোষণার পরই নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছেন ড. আবদুল মঈন খান

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা জোরালো হয়েছে। তবে এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

শুক্রবার (২১ আগস্ট) রাতে নতুন মন্ত্রিসভার চার সদস্যের শপথ নেওয়ার কথা রয়েছে। বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত খবরে ড. আবদুল মঈন খানের নামও রয়েছে। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন ও পুনর্বণ্টন হতে পারে বলেও জানা গেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন করে কে আসছেন, তা নিয়ে সম্প্রতি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়। এই পদে ড. আবদুল মঈন খান ছাড়াও বিএনপির আরও কয়েকজন নেতার নাম আলোচনায় ছিল।

ড. আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি অর্থনীতি ও প্রশাসনিক বিষয়ে কাজের অভিজ্ঞতাও রয়েছে।

চলতি বছরের জুনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জনগণের স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছিলেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নগর ব্যবস্থাপনা এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে দায়িত্ব পালন করতে হবে।

তবে শেষ পর্যন্ত মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টনে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা শপথ অনুষ্ঠান ও সরকারি ঘোষণার পরই নিশ্চিত হওয়া যাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ