ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জার্মানির অভিনন্দন

ফাইল ছবি
ফলো করুন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জার্মানি। একই সঙ্গে নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করেছে দেশটি।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকার জার্মান দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তার নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্যও শুভকামনা জানিয়েছে জার্মান সরকার।

এ সময় বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।

জার্মান দূতাবাসের বার্তায় বলা হয়, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে তারা আশা করছে।

বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনীতি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা ও বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক নতুন রাষ্ট্রপতির দায়িত্বকালে আরও এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

ট্যাগ : রাষ্ট্রপতি জার্মানি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জার্মানির অভিনন্দন

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জার্মানি। একই সঙ্গে নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করেছে দেশটি।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকার জার্মান দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তার নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্যও শুভকামনা জানিয়েছে জার্মান সরকার।

এ সময় বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।

জার্মান দূতাবাসের বার্তায় বলা হয়, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে তারা আশা করছে।

বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনীতি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা ও বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক নতুন রাষ্ট্রপতির দায়িত্বকালে আরও এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ