ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাদক-সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: ডিআইজি

ছবি: সংগৃহীত
ফলো করুন

সিরাজগঞ্জে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ বলেছেন, মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতেই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

সিরাজগঞ্জে পৌঁছালে ডিআইজি মো. আশিক সাঈদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়।

এরপর আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় বক্তব্য দেন ডিআইজি। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু পুলিশের ওপর ছেড়ে দিলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের পাশাপাশি জনবান্ধব, মানবিক ও সেবামূলক আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন।

পরে ডিআইজি সিরাজগঞ্জ সদর থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র, মামলার তদন্তের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে আন্তরিক, মানবিক ও সম্মানজনক আচরণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন ডিআইজি।

তিনি বলেন, নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা শুধু পুলিশের দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সমাজের প্রতিটি মানুষের ভূমিকা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সিরাজগঞ্জ জেলা পুলিশের জনসম্পৃক্ত ও অংশগ্রহণমূলক কার্যক্রম অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও বাড়াতে সহায়ক হবে।

ট্যাগ : সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ডিআইজি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মাদক-সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: ডিআইজি

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সিরাজগঞ্জে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ বলেছেন, মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতেই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

সিরাজগঞ্জে পৌঁছালে ডিআইজি মো. আশিক সাঈদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়।

এরপর আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় বক্তব্য দেন ডিআইজি। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু পুলিশের ওপর ছেড়ে দিলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের পাশাপাশি জনবান্ধব, মানবিক ও সেবামূলক আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন।

পরে ডিআইজি সিরাজগঞ্জ সদর থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র, মামলার তদন্তের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে আন্তরিক, মানবিক ও সম্মানজনক আচরণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন ডিআইজি।

তিনি বলেন, নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা শুধু পুলিশের দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সমাজের প্রতিটি মানুষের ভূমিকা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সিরাজগঞ্জ জেলা পুলিশের জনসম্পৃক্ত ও অংশগ্রহণমূলক কার্যক্রম অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও বাড়াতে সহায়ক হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ