ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষিণ লেবাননে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

ছবি: সংগৃহীত
ফলো করুন

দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় রাতভর বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২১ আগস্ট) আল জাজিরা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি কৌশলগত এলাকাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান আলী আল-তাহের পাহাড়ি এলাকা, আল-দাবশে পাহাড় ও দুহাত কফর রেমানের মধ্যবর্তী স্থান এবং নাবাতিয়েহ আল-ফাওকার উত্তরের বিভিন্ন এলাকায় হামলা চালায়।

বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনী কামান থেকেও ব্যাপক গোলাবর্ষণ করে। আলী আল-তাহের পাহাড়ি এলাকাতেও কামানের গোলা আঘাত হেনেছে বলে জানানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকেও রাতভর চালানো সব হামলার বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা আবারও বেড়েছে। গত ১৫ আগস্ট দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে শিশুও ছিল। ওই হামলাকে জুনের যুদ্ধবিরতির পর সবচেয়ে প্রাণঘাতী ঘটনাগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। 

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। ইসরায়েল বিভিন্ন হামলার ক্ষেত্রে হিজবুল্লাহর সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার দাবি করে আসছে। অন্যদিকে লেবাননের নেতৃত্ব এসব হামলাকে দেশটির স্থিতিশীলতা ও যুদ্ধবিরতি প্রচেষ্টার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে। 

সর্বশেষ রাতভর হামলা দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ট্যাগ : লেবানন বিশ্ব সংবাদ ইসরায়েল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দক্ষিণ লেবাননে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় রাতভর বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২১ আগস্ট) আল জাজিরা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি কৌশলগত এলাকাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান আলী আল-তাহের পাহাড়ি এলাকা, আল-দাবশে পাহাড় ও দুহাত কফর রেমানের মধ্যবর্তী স্থান এবং নাবাতিয়েহ আল-ফাওকার উত্তরের বিভিন্ন এলাকায় হামলা চালায়।

বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনী কামান থেকেও ব্যাপক গোলাবর্ষণ করে। আলী আল-তাহের পাহাড়ি এলাকাতেও কামানের গোলা আঘাত হেনেছে বলে জানানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকেও রাতভর চালানো সব হামলার বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা আবারও বেড়েছে। গত ১৫ আগস্ট দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে শিশুও ছিল। ওই হামলাকে জুনের যুদ্ধবিরতির পর সবচেয়ে প্রাণঘাতী ঘটনাগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। 

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। ইসরায়েল বিভিন্ন হামলার ক্ষেত্রে হিজবুল্লাহর সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার দাবি করে আসছে। অন্যদিকে লেবাননের নেতৃত্ব এসব হামলাকে দেশটির স্থিতিশীলতা ও যুদ্ধবিরতি প্রচেষ্টার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে। 

সর্বশেষ রাতভর হামলা দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ