ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলারে। আর বাংলাদেশ ব্যাংকের গ্রস বা মোট হিসাবে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মাত্র দুই দিনের ব্যবধানে উভয় হিসাবেই রিজার্ভ বেড়েছে। গত ১৮ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ দশমিক ২৪৫ বিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৪৩৯ বিলিয়ন ডলার।

সেই হিসাবে দুই দিনে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ১০৩ দশমিক ৩৭ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ বেড়েছে ৯৩ দশমিক ৯৯ মিলিয়ন ডলার।

আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ হিসাবের ক্ষেত্রে মোট বৈদেশিক মুদ্রার সম্পদ থেকে তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য নয় এমন নির্দিষ্ট সম্পদ ও সংশ্লিষ্ট দায় সমন্বয় করা হয়। ফলে বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভের তুলনায় বিপিএম-৬ হিসাবে রিজার্ভের পরিমাণ কম থাকে।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রাবাজারে শৃঙ্খলা ফেরার কারণে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার মজুত আবারও ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলারে। আর বাংলাদেশ ব্যাংকের গ্রস বা মোট হিসাবে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মাত্র দুই দিনের ব্যবধানে উভয় হিসাবেই রিজার্ভ বেড়েছে। গত ১৮ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ দশমিক ২৪৫ বিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৪৩৯ বিলিয়ন ডলার।

সেই হিসাবে দুই দিনে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ১০৩ দশমিক ৩৭ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ বেড়েছে ৯৩ দশমিক ৯৯ মিলিয়ন ডলার।

আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ হিসাবের ক্ষেত্রে মোট বৈদেশিক মুদ্রার সম্পদ থেকে তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য নয় এমন নির্দিষ্ট সম্পদ ও সংশ্লিষ্ট দায় সমন্বয় করা হয়। ফলে বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভের তুলনায় বিপিএম-৬ হিসাবে রিজার্ভের পরিমাণ কম থাকে।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রাবাজারে শৃঙ্খলা ফেরার কারণে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার মজুত আবারও ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ