ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে শুভেচ্ছা অধ্যাপক ইউনূসের

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে।

অধ্যাপক ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন দীর্ঘদিনের এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস আরও বলেন, একজন অভিজ্ঞ রাজনীতিক ও শিক্ষাবিদ হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের মাধ্যমে মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদের মর্যাদা আরও সমুন্নত রাখবেন বলে তিনি আশা করেন।

তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

উল্লেখ্য, জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুহাম্মদ ইউনূস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে শুভেচ্ছা অধ্যাপক ইউনূসের

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে।

অধ্যাপক ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন দীর্ঘদিনের এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস আরও বলেন, একজন অভিজ্ঞ রাজনীতিক ও শিক্ষাবিদ হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের মাধ্যমে মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদের মর্যাদা আরও সমুন্নত রাখবেন বলে তিনি আশা করেন।

তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

উল্লেখ্য, জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ