ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান কাতারের

ছবি : সংগৃহিত
ফলো করুন

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে কাতার। দেশটি বলেছে, এই জলপথকে কোনো পক্ষের চাপ সৃষ্টি বা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

মিসরের এল আলামেইনে একটি উচ্চপর্যায়ের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এ মন্তব্য করেন।

তিনি বলেন, হরমুজ প্রণালি ঘিরে যেকোনো ধরনের উত্তেজনা শুধু উপসাগরীয় অঞ্চল নয়, বরং পুরো বিশ্বের জন্য গুরুতর প্রভাব তৈরি করতে পারে। তাই সংঘাতের সঙ্গে জড়িত কোনো পক্ষেরই এই গুরুত্বপূর্ণ জলপথকে অন্যদের ওপর চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত নয়।

কাতারের প্রধানমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে এসে যুদ্ধের আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে। পাশাপাশি নৌ চলাচলে বাধা সৃষ্টি বা এ বিষয়ে হুমকির মতো পদক্ষেপেরও বিরোধিতা করেন তিনি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। এ অঞ্চলে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে এর প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

কাতার জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংকট সমাধানের পথ খুঁজতে হবে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : হরমুজ প্রণালি কাতার মধ্যপ্রাচ্য সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান কাতারের

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে কাতার। দেশটি বলেছে, এই জলপথকে কোনো পক্ষের চাপ সৃষ্টি বা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

মিসরের এল আলামেইনে একটি উচ্চপর্যায়ের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এ মন্তব্য করেন।

তিনি বলেন, হরমুজ প্রণালি ঘিরে যেকোনো ধরনের উত্তেজনা শুধু উপসাগরীয় অঞ্চল নয়, বরং পুরো বিশ্বের জন্য গুরুতর প্রভাব তৈরি করতে পারে। তাই সংঘাতের সঙ্গে জড়িত কোনো পক্ষেরই এই গুরুত্বপূর্ণ জলপথকে অন্যদের ওপর চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত নয়।

কাতারের প্রধানমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে এসে যুদ্ধের আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে। পাশাপাশি নৌ চলাচলে বাধা সৃষ্টি বা এ বিষয়ে হুমকির মতো পদক্ষেপেরও বিরোধিতা করেন তিনি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। এ অঞ্চলে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে এর প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

কাতার জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংকট সমাধানের পথ খুঁজতে হবে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ