ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নুরুল হকের

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

তিনি বলেন, এসব সংগঠন নিষিদ্ধ না হলে দেশে উগ্রবাদের বিস্তার ঘটার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কুষ্টিয়ায় সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান নুরুল হক। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার সেই সিদ্ধান্ত বাতিল করে। এখন নির্বাচিত সরকারের উচিত বিষয়টি নতুন করে পর্যালোচনা করা।

তিনি বলেন, প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে জামায়াত-শিবিরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

নুরুল হক আরও বলেন, উগ্রবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক পর্যায়েও এ বিষয়ে উদ্বেগ রয়েছে।

জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিরোধ করা প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, জামায়াত বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক ও সাংগঠনিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। তার দাবি, ক্ষমতার অংশীদারিত্বের লক্ষ্যেই দলটি বর্তমান পরিস্থিতিকে কাজে লাগাতে চাইছে।

এ সময় তিনি জামায়াতের বিভিন্ন নেতার বক্তব্য নিয়েও সমালোচনা করেন। বিভাজনমূলক বা বিদ্বেষপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নুরুল হক বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হলে তা নিয়ে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

ট্যাগ : ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ জামায়াতে ইসলামী নুরুল হক নূর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নুরুল হকের

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

তিনি বলেন, এসব সংগঠন নিষিদ্ধ না হলে দেশে উগ্রবাদের বিস্তার ঘটার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কুষ্টিয়ায় সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান নুরুল হক। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার সেই সিদ্ধান্ত বাতিল করে। এখন নির্বাচিত সরকারের উচিত বিষয়টি নতুন করে পর্যালোচনা করা।

তিনি বলেন, প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে জামায়াত-শিবিরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

নুরুল হক আরও বলেন, উগ্রবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক পর্যায়েও এ বিষয়ে উদ্বেগ রয়েছে।

জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিরোধ করা প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, জামায়াত বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক ও সাংগঠনিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। তার দাবি, ক্ষমতার অংশীদারিত্বের লক্ষ্যেই দলটি বর্তমান পরিস্থিতিকে কাজে লাগাতে চাইছে।

এ সময় তিনি জামায়াতের বিভিন্ন নেতার বক্তব্য নিয়েও সমালোচনা করেন। বিভাজনমূলক বা বিদ্বেষপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নুরুল হক বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হলে তা নিয়ে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ