ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গভবনে আয়োজিত বিদায় অনুষ্ঠানে তাকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন এলাকা ত্যাগ করেন।

বিদায় অনুষ্ঠানে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। হাফিজ উদ্দিন আহমদ সালাম গ্রহণ করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গভবন ছাড়ার আগে হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, উন্নয়ন ও সরকারের সফলতা কামনা করেন। এরপর নির্ধারিত প্রটোকল অনুযায়ী তিনি বঙ্গভবন ত্যাগ করেন।

এর আগে গত ২৪ জুলাই সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাবেক রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন।

এদিকে একই দিনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ চলে।

রাষ্ট্রপতি নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ নির্বাচনে অংশ নিয়েছেন।

নির্বাচন শেষে বিজয়ী প্রার্থী শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

ট্যাগ : হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবন রাষ্ট্রপতি নির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

দেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গভবনে আয়োজিত বিদায় অনুষ্ঠানে তাকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন এলাকা ত্যাগ করেন।

বিদায় অনুষ্ঠানে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। হাফিজ উদ্দিন আহমদ সালাম গ্রহণ করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গভবন ছাড়ার আগে হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, উন্নয়ন ও সরকারের সফলতা কামনা করেন। এরপর নির্ধারিত প্রটোকল অনুযায়ী তিনি বঙ্গভবন ত্যাগ করেন।

এর আগে গত ২৪ জুলাই সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাবেক রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন।

এদিকে একই দিনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ চলে।

রাষ্ট্রপতি নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ নির্বাচনে অংশ নিয়েছেন।

নির্বাচন শেষে বিজয়ী প্রার্থী শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ