ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে বাসিন্দারা

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেংগারা প্রদেশের ফ্লোরেস অঞ্চলে আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এটি চলতি সপ্তাহে ফ্লোরেস অঞ্চলে আঘাত হানা দ্বিতীয় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প। এর আগে গত ১৭ আগস্ট একই মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেটির উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এর আগে শনিবার ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় অন্তত ৫৩ জন নিহত হন। উদ্ধারকর্মীরা যখন ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছিলেন, তখনই নতুন করে ভূমিকম্প আঘাত হানে।

ধারাবাহিক ভূমিকম্পে পূর্ব নুসা তেংগারা প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৯০০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং আরও প্রায় ৪৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের কারণে প্রায় ৫ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া অন্তত ১৩৫ জন আহত হয়েছেন। শুধু ফ্লোরেস এলাকাতেই ২৪১টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। আতঙ্কে অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।

বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, প্রস্তুত খাবার, বিশুদ্ধ পানি, কম্বল ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

ট্যাগ : আন্তর্জাতিক সংবাদ ইন্দোনেশিয়া ভূমিকম্প ফ্লোরেস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে বাসিন্দারা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেংগারা প্রদেশের ফ্লোরেস অঞ্চলে আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এটি চলতি সপ্তাহে ফ্লোরেস অঞ্চলে আঘাত হানা দ্বিতীয় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প। এর আগে গত ১৭ আগস্ট একই মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেটির উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এর আগে শনিবার ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় অন্তত ৫৩ জন নিহত হন। উদ্ধারকর্মীরা যখন ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছিলেন, তখনই নতুন করে ভূমিকম্প আঘাত হানে।

ধারাবাহিক ভূমিকম্পে পূর্ব নুসা তেংগারা প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৯০০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং আরও প্রায় ৪৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের কারণে প্রায় ৫ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া অন্তত ১৩৫ জন আহত হয়েছেন। শুধু ফ্লোরেস এলাকাতেই ২৪১টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। আতঙ্কে অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।

বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, প্রস্তুত খাবার, বিশুদ্ধ পানি, কম্বল ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ