ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর গুজব, নিজেই করলেন সত্যতা পরিষ্কার

ছবি: সংগৃহীত
ফলো করুন

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বিষয়টি সরাসরি নাকচ করেছেন ৫৩ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার।

মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর থেকেই কার্লোসের ধর্মান্তর নিয়ে নানা আলোচনা শুরু হয়। পরে তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদের কাছে গিয়ে কার্লোস কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন।

এরপর তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি উল্লেখ করলে গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে। তিনি ব্রাজিলের মুসলিম সমাজের কয়েকজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের কথা জানিয়ে বলেন, শেখ জিহাদ হামাদের সঙ্গে তার বৈঠক হয়েছিল।

শাহিনের দাবি অনুযায়ী, কার্লোস দীর্ঘদিন ধরে শেখ জিহাদ হামাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং চার সপ্তাহ আগে তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন।

তবে এসব দাবির বিষয়ে এবার নিজেই বক্তব্য দিয়েছেন রবার্তো কার্লোস। বুধবার (১৯ আগস্ট) সৌদি সংবাদমাধ্যম ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, তার ইসলাম গ্রহণের খবর সত্য নয়।

কার্লোস বলেন, ইসলাম ধর্মের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তার স্ত্রী নিয়মিত নামাজ পড়েন এবং বিষয়টি দেখতে তার ভালো লাগে। তবে তিনি নিজে ইসলাম গ্রহণ করেছেন—এমন খবরকে তিনি গুজব হিসেবে উল্লেখ করেন।

বিয়ের অনুষ্ঠান নিয়েও কথা বলেন সাবেক এই ফুটবলার। তিনি জানান, তাদের বিয়ের আয়োজন একাধিকভাবে করা হয়েছিল। পরিবারের সদস্যদের বিশ্বাসের বিষয়টি বিবেচনা করে ক্যাথলিক ধর্মীয় রীতিতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। পাশাপাশি তার স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্য আলাদাভাবে আরেকটি অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছিল।

ফলে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া খবরের কোনো সত্যতা নেই বলে তার নিজের বক্তব্য থেকেই নিশ্চিত হওয়া গেছে।

ট্যাগ : ইসলাম ফুটবল রবার্তো কার্লোস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর গুজব, নিজেই করলেন সত্যতা পরিষ্কার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বিষয়টি সরাসরি নাকচ করেছেন ৫৩ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার।

মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর থেকেই কার্লোসের ধর্মান্তর নিয়ে নানা আলোচনা শুরু হয়। পরে তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদের কাছে গিয়ে কার্লোস কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন।

এরপর তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি উল্লেখ করলে গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে। তিনি ব্রাজিলের মুসলিম সমাজের কয়েকজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের কথা জানিয়ে বলেন, শেখ জিহাদ হামাদের সঙ্গে তার বৈঠক হয়েছিল।

শাহিনের দাবি অনুযায়ী, কার্লোস দীর্ঘদিন ধরে শেখ জিহাদ হামাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং চার সপ্তাহ আগে তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন।

তবে এসব দাবির বিষয়ে এবার নিজেই বক্তব্য দিয়েছেন রবার্তো কার্লোস। বুধবার (১৯ আগস্ট) সৌদি সংবাদমাধ্যম ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, তার ইসলাম গ্রহণের খবর সত্য নয়।

কার্লোস বলেন, ইসলাম ধর্মের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তার স্ত্রী নিয়মিত নামাজ পড়েন এবং বিষয়টি দেখতে তার ভালো লাগে। তবে তিনি নিজে ইসলাম গ্রহণ করেছেন—এমন খবরকে তিনি গুজব হিসেবে উল্লেখ করেন।

বিয়ের অনুষ্ঠান নিয়েও কথা বলেন সাবেক এই ফুটবলার। তিনি জানান, তাদের বিয়ের আয়োজন একাধিকভাবে করা হয়েছিল। পরিবারের সদস্যদের বিশ্বাসের বিষয়টি বিবেচনা করে ক্যাথলিক ধর্মীয় রীতিতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। পাশাপাশি তার স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্য আলাদাভাবে আরেকটি অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছিল।

ফলে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া খবরের কোনো সত্যতা নেই বলে তার নিজের বক্তব্য থেকেই নিশ্চিত হওয়া গেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ